admin

প্রকাশিত: 11:04 PM, November 19, 2024

এখনো সক্রিয় আওয়ামী লীগের নার্সিং সিন্ডিকেট

ওসমানী হাসপাতালের নিয়ন্ত্রণ নিতে তৎপর স্বৈরাচারের দোসর ব্রাদার অরবিন্দু দাস

এখনো সক্রিয় আওয়ামী লীগের নার্সিং সিন্ডিকেট

নিজস্ব প্রতিবেদক

অরবিন্দু চন্দ্র দাস। পেশায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্স (ব্রাদার)। ওসমানী মেডিকেলের নার্সিং এ্যসোসিয়েশনের শামীমা-সাদেকের অবৈধ কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। সেই সুবাধে তৎকালিন আওয়ামীলীগ সরকারের ক্ষমতার দাপটে তিনিও বনে যান ওসমানী মেডিকেলের ‘অঘোষিত মুকুটহীন সম্রাট’। নার্সদের পদন্নোতি, বদলী, রোস্টার বাণিজ্য, এ্যম্বুলেন্স বাণিজ্য, হাসপাতালের অভ্যন্তরে অবৈধ স্ট্যান্ড বাণিজ্য থেকে শুরু করে স্টোরের ঔষধ বাণিজ্য কোথায় ছিলেন না তিনি?

ব্রাদার সাদেক গ্রেফতার ও স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর পুরাতন সিন্ডিকেটের অনেকেই গাঢাকা দিলেও এখনো প্রকাশ্যে রয়েছেন অরবিন্দু দাস। অনেকটাই যেন ‘পুরাতন বোতলে নতুন মদ’ এর মতো। আওয়ামী লীগের পতনের পর তিনি আবার নতুন করে নিজেকে বিএনপি ও জামায়াতের লোক হিসেবে পরিচয় দেয়া শুরু করেছেন। আর তাকে পুনর্বানের পেছনে নেপথ্যে কাজ করছেন হাসপাতালটির সেবা তত্ত্বাবধায়ক রিনা বেগম।

হাসপাতালের নির্ভরযোগ্য সূত্রমতে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এখনো থামেনি সিনিয়র স্টাফ নার্স অরবিন্দু চন্দ্র দাসের রাজত্ব। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে ওসমানী মেডিকেলে একক রাজত্ব গড়ে তোলে অরবিন্দু সিন্ডিকেট। তিনি চাকুরী জীবনের শুরু থেকে সুবিধাজনক দপ্তরে ডিউটি করে আসছেন। প্রথমে রেকর্ড শাখার দায়িত্ব পালন করে পরে সেখান থেকে আরেক সুবিধার জায়গা স্টোরের দায়িত্ব পালন করেন। সকল দপ্তরে দায়িত্ব পালন করে অনৈতিকভাবে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ বনে গেছে। বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চলছে স্বৈরাচারের দোসর অরবিন্দু চন্দ্র দাসের একক রাজত্ব।

সর্বশেষ চলমান এমটি প্রশিক্ষণ বিষয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ৫জন সিনিয়র স্টাফ নার্সদের নাম মনোনয়ন করে দেন হাসপাতালের উপ-পরিচালক ডাঃ সৌমিত্র চক্রবর্তী। সেখানে যে পাঁচ জনের নাম উল্লেখ করা হয়েছে এরমধ্যে প্রথমেই বিগত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ডামি ভোটার সিনিয়র স্টাফ নার্স মোছাঃ আছমা আক্তার খানমের নাম, আরেক স্বৈরাচারের দোসর সিনিয়র স্টাফ নার্স মোঃ সোহেল আহমদ, এরপর সিনিয়র স্টাফ নার্স মোঃ কিবরিয়া খোকন, সিনিয়র স্টাফ নার্স লুৎফা বেগম, সিনিয়র স্টাফ নার্স সুলতানা বেগম।

কিন্তু অরবিন্দু চন্দ্র দাস ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সেবা তত্ত্বাবধায়ক রিনা বেগমকে ম্যানেজ করে কিবরিয়া খোকনের নাম বাদ দিয়ে তার নাম বসিয়ে দেয়। এ নিয়ে হাসপাতাল জুড়ে তোলপাড় বিরাজ করছে। অরবিন্দুর জন্য এগুলো নতুন কিছু না। ওসমানী মেডিকেলে যারাই অনিয়মের প্রতিবাদ করেছে তাদেরকে কৌশলে বদলি ও গায়েল করা তার নিত্যদিনের সর্বকালের সুগারাণী কাজ।

জনা যায়, ২০১৭ সালে হাসপাতালের তৎকালীন সিনিয়র স্টাফ নার্স কুলসুমা বেগম বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনবি (বিএনএ) এর অনিয়মের প্রতিবাদ করছিলেন তখন তখন সাথে সাথে অরবিন্দু, রেখা বর্ণিক, পরিমল, সাদেকসহ তৎক্ষালিন সময়ের নার্সিং সিন্ডিকেট কুলসুমাকে বিএনপির নেত্রী অপবাদ মারধর করে মেডিকেল থেকে বের করে দেন। পরে শুরু হয় সিনিয়র স্টাফ রেখা বর্গিকের রাজত্ব।

এরপর রেখা বণিককে গায়েল করতে সিনিয়র স্টাফ শামীমা নাসরিনকে সভাপতি ও ইসরাইল আলী সাদেককে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনবি (বিএনএ) ওসমানী মেডিকেল শাখার কমিটি করেন অরবিন্দু। তারপর রেখা বর্ণিকের বিভিন্ন অনিয়ম দুর্নীতির সংবাদ গণমাধ্যমে আসার পর তাকে মৌলভীবাজারে বদলী করা হয়। এরপর থেকে শুরু হয় অরবিন্দু দাসের একক রাজত্ব। শামীমা-সাদেককে জিম্মি করে রাখেন তিনি। পরে ২০২২ সালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূইয়া যোগদানের পর ঔষধ স্টোরে অনিয়ম-দূর্নীতির দায়ে অরবিন্দুকে সরিয়ে নেন মানসিক ওয়ার্ডে। এবিষয়ে সাদেককে প্রতিবাদ করার কথা বলেন অরবিন্দু। কিন্তু সাদেক অরবিন্দু কোন কথা আমলে নেয়নি। তারপর সাদেকের উপর ক্ষীপ্ত হয়ে উঠেন অরবিন্দু।

এর পর সাদেক গ্রেফতার হয়ে কারাগারে গেলে ওসমানীতে রামরাজত্ব শুরু করেন অরবিন্দুর দাস। বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ওসমানী মেডিকেল শাখার কমিটি পূর্ণ গঠনের কাজ শুরু করেন তিনি। বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের কেন্দ্র থেকে কমিটি বিলুপ্তি না হওয়ায় অরবিন্দু তার সিন্ডিকেটের সদস্যদের নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের সদ্য পলাতক মেয়র আনোয়ার চৌধুরীর দ্বারস্ত হন।

বর্তমানে পলাতক আনোয়ার চৌধুরীর পরামর্শ অনুযায়ী অরবিন্দু দাস নিজে উপদেষ্টা হয়ে নার্সেস এসোসিয়েশন ওসমানী মেডিকেল নামক একটি নতুন সিন্ডিকেট কমিটি করেন। সেখানে সভাপতি প্রার্থী হয়েছিলেন আগের কমিটির সভাপতি শামীমা নাসরিন। তিনি তাদের এই কমিটিতে বিনাপ্রতিদ্ধিতায় বিজয়ী হয়েছেন। এই কমিটির সভাপতি শামীমা নাসরিন হওয়ায় অরবিন্দু কোন প্রকার অবৈধ সুবিধা নিতে পারেননি। তাই কৌশলে শামীমা নাসরিনকে সভাপতির পদত্যাগ করতে বাধ্য করেন তিনি।

এর পর তার নেতৃত্বেই শুরু হয় শামীমা নাসরিনকে মানষিক নির্যাতন। হাসপাতালের আইসিইউতে দীর্ঘদিন থেকে দায়িত্বপালনে অভিজ্ঞ এই সিনিয়র নার্সকে বিভিন্ন ওয়ার্ডে দায়িত্ব দেয়া হয়।

গতকাল সককালে রোস্টার খাতা তলব করেন হাসপাতালের নার্সিং সুপারভাইজার রিনা বেগম। এর পর তাকে নাইট ডিউটি সহ টানা ডিউটি দেয়ার পরিকল্পনা করা হয়। এখন শুধু তা বাস্তবায়নের অপেক্ষায়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে