editor
প্রকাশিত: 4:46 PM, March 3, 2021
নিজস্ব প্রতিবেদক
নিম্নমানের খাদ্য সামগ্রী প্রস্তুত ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে সিলেটের আবারও ফিজা ও স্বাদকে জরিমানা করা হয়েছে। এছাড়া আরও ৭টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। গতকাল মঙ্গলবার নগরীসহ সিলেট নগরী ও জৈন্তাপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-৯ যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। র্যাব জানায়, মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট নগরী ও জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফিজা এন্ড কোং-কে ১০ হাজার টাকা, স্বাদ-কে ১০ হাজার টাকা, প্রিন্স রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারকে ১০ হাজার টাকা, সুমেল স্টোরকে ২ হাজার টাকা, মীম ড্রিংকিং ওয়াটারকে ১০ হাজার টাকা, শাহ কবির ফার্মেসিকে ৫ হাজার টাকা, আজমির রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, নিখাদ স্টোরকে ৫ হাজার টাকা ও মুসলিম সুইটসকে ৩০ হাজার টাকা- এই মোট ৮৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ, শ্যামল পুরকায়স্থ এবং র্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন ও এএসপি আফসান আল আলম।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন