admin

প্রকাশিত: 11:08 AM, July 30, 2023

বিয়ানীবাজারে ছাত্রদলের সভায় ছাত্রলীগের হামলা ।। আহত ১০

বিয়ানীবাজারে ছাত্রদলের সভায় ছাত্রলীগের হামলা ।। আহত ১০

বিয়ানীবাজার প্রতিনিধি 

বিয়ানীবাজার পৌরশহরে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছাত্রদলের সভায় ছাত্রলীগের হামলার জের ধরে এই ঘটনাটি ঘটে। সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা পাল্টা হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষে ১০ জন আহত হয়েছেন। ২৯ জুলাই শনিবার সন্ধ্যা ৭টায় পৌরশহরের নয়াগ্রাম রোডে এই ঘটনাটি ঘটেছে।

জানা যায়, দেশব্যাপী ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগের দুর্নীতি, সন্ত্রাস, গুম, খুন ও মিথ্যা মামলার প্রতিবাদে বিয়ানীবাজার পৌরসভা ছাত্রদলের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। ঘটনার দিন ২৯ জুলাই শনিবার সন্ধ্যা ৬ টার দিকে প্রতিবাদ সভাটি শুরু হয়। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করে স্থানীয় ছাত্রলীগের একদল লোক এসে সভায় হামলা চালায়। তারা সভাস্থলে ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর করে। তারা ছাত্রদলের নেতাকর্মীদের মারধর করলে উভয় পক্ষে সংঘর্ষ বাঁধে। এসময় হামলা পাল্টা হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষে ১০ জন আহত হন। খবর পেয়ে বিয়ানীবাজার থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রদলের ৩জনকে গ্রেফতার করেছে। পুলিশী গ্রেফতার ও হামলা থেকে বাঁচতে ছাত্রদলের নেতাকর্মীরা সভাস্থল থেকে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে সরকারি হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় ছাত্রলীগের উপর মামলা করতে ছাত্রদল নেতা সোহান আহমদ ও আব্দুল কাদির থানায় যান। কিন্তু পুলিশ তাদের এজাহার মামলা হিসেবে রেকর্ড করেনি বলে তারা অভিযোগ করেছেন।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল থেকে ৩জনকে গ্রেফতার করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়