admin

প্রকাশিত: 11:25 PM, December 2, 2024

১৬ বছর ধরে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপির লোকজন নির্যাতনের শিকার হয়েছেন : কলিম উদ্দিন মিলন

ছাতকের বড় কাপন বাজারে বিএনপির কর্মী সভা

১৬ বছর ধরে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপির লোকজন নির্যাতনের শিকার হয়েছেন : কলিম উদ্দিন মিলন

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, বিগত ১৬ বছর ধরে স্বৈরাচার হাসিনাবিরোধী আন্দোলনে বিএনপির লোকজন হত্যা-গুম,হামলা-মামলার নির্যাতনের শিকার হয়েছেন। আমাদের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম এবং সর্বশেষ ছাত্র-জনতার আন্দোলনের ফসল হচ্ছে আমাদের আজকের এই মুক্ত সভা। এখন মুখ খুলে মানুষ কথা বলতে পারছে। আগামীতে জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ১৬ বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা তার দোসররা মানুষের অধিকার হরণ করে ক্ষমতায় থেকে দেশের সম্পদ লুটেপুটে খেয়েছে। এর জবাব অবশ্যই তাদেরকে দিতে হবে। আজ যারা উকি-ঝু্কি দিচ্ছেন তারা জানেনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তাদের নেতা আর দেশে ফিরে আসার কোন সুযোগ নেই। এ দেশের মানুষ খুনি ও লুটপাটকারীদের দেশের ক্ষমতায় আর কখনো আসতে দেবেনা। দেশের মানুষের শত্রু, স্বৈরশাষক খুনি হাসিনাকে দেশে আসামী হিসেবে ফিরিরে এনে এ দেশের মাটিতেই তার বিচার করা হবে।

সোমবার (২ ডিসেম্বর) বিকালে ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের ১.২.ও ৩ নং ওয়ার্ড় বিএনপি এবং অঙ্গ  সংগঠনের উদ্যোগে বড় কাপন  বাজারে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক ইউপি চেয়ারম্যান, বিএনপি নেতা মকদ্দুছ আলীর সভাপতিত্বে এবং জেলা যুবদলের সহ সভাপতি আব্দুর রহিম, উপজেলা যুবদল নেতা সেলিম আহমদ, উপজেলা যুবদলের সদস্য শাহান শাহ’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান,জেলা বিএনপি সাবেক উপদেষ্টা ফজলুল করিম বকুল,জেলা বিএনপির আহবায়ক  কমিটির সদস্য নজরুল ইসলাম,শাহ শফিকুল আলম,জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামসুর রহমান সামসু,উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক  হিফজুল বারি শিমুল, সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির স্থানিয় সরকার বিষয়ক সহ সম্পাদক, জসিম উদ্দিন সুমেন, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান এমরান। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সালাম নোমান, বিএনপি নেতা,ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সুবেদ আহমদ রাজন, নুরুল আলম, যুবদল নেতা নবীন আহমদ, ইউনিয়ন জাসাসের সভাপতি কাজল ইসলাম,ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান সোহাগ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়