admin
প্রকাশিত: 5:32 PM, December 16, 2024
আজ মহান বিজয় দিবস উপলক্ষে নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত বিজয় র্যালির উদ্বোধনী বক্তব্যে কলেজ গভর্নিং বডির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ” বিজয়ের আনন্দ অম্লান রাখতে দেশপ্রেমিক ছাত্রজনতাকে দেশি-বিদেশি চক্রান্তের বিরুদ্ধে সর্বদা ঐক্যবদ্ধ থাকতে হবে।”
কলেজ অধ্যক্ষ মো নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে এবং কলেজের বাংলা বিভাগের প্রধান এম. এ আজিজের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক পর্ষদের সাধারণ সম্পাদক এম. এ বায়েছ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক এম. এ জলিল, সহকারী অধ্যাপক রোমানা সুলতানা, সহকারী অধ্যাপক তাসলিমা বিলকিস, সহকারী অধ্যাপক সালাহ উদ্দিন বেলাল, সহকারী অধ্যাপক র. ম বাবর, প্রভাষক লাকি বেগম, প্রভাষক হুমায়ুন কবির জুয়েল, প্রভাষক রাহিমা আক্তার, প্রভাষক নাসরিন আক্তার, প্রভাষক সুমনা আক্তার, মোহাম্মদ ঈমান আলী ইমন, প্রভাষক পাপিয়া ভট্টাচার্য, প্রভাষক খালেদা সুলতানা, প্রভাষক সাবিনা ইয়াসমিন চৌধুরী, প্রভাষক ফাহমিদা ইয়াসমিন, প্রদর্শক ফাহমিদা রশিদ, প্রভাষক অপু দাস, সহকারী লাইব্রেরিয়ান রিপা রায় প্রমুখ।
বিজয় র্যালি কলেজ থেকে শুরু হয়ে সিলেট রেলগেট ঘুরে কলেজ মিলনায়তনে এসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে