admin
প্রকাশিত: 5:42 PM, December 16, 2024
সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। আজ সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪ স্বাধীনতা সংগ্রামের শহিদদেরকে শ্রদ্ধা জানাতে নগরের চৌহাট্টায় কেন্দ্রীয় শহিদ মিনারে সকল শ্রেণি পেশার মানুষের ঢল নামে। মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে সিলেটে সরকারিভাবে এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
শহিদ মিনারে শ্রদ্ধার্ঘ নিবেদনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোর থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন শহিদ মিনার বাস্তবায়ন পরিষদ, বিভাগীয় কমিশনার, ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, এসপি আরআরএফ কমান্ডেন্ট, এসপি এপিবিএন, মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক-সাষ্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
শহিদ মিনার প্রাঙ্গণে বিজয় দিবসের আয়োজন উপলক্ষ্যে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী । সকল ভেন্যুতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন। শহিদ মিনার এলাকা ছাড়াও নগর জুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে কবি নজরুল অডিটোরিয়ামে এবং সিটি কর্পোরেশনের আয়োজনে শারদা স্মৃতি ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সিলেট জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী, শিশু একাডেমিতে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জেলা ও উপজেলা পর্যায়ে বিজয় মেলা, ক্রীড়া অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া ও প্রার্থনা, উন্নতমানের খাবার পরিবেশন, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং প্রচারসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর