editor
প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৪
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা নিজের ক্ষমতাকে আকড়ে রাখতে দেশে নির্বাচারে গুম-খুন চালিয়েছে। রাষ্ট্রের টাকা বিদেশে পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। সবশেষ দেশে গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে গেছে। এখন ভারতে বসে বসে রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত করছে। গণখুনি ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে সকল অপকর্মের বিচার করতে হবে।
সোমবার সন্ধ্যায় নগরীর দক্ষিণ সুরমার চন্দ্রিপুল ও নর্থইস্ট হাসপাতাল এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ভাসমান শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দীর্ঘ দিন দেশে গণতন্ত্র ছিলোনা। মানুষ ১৫ বছর ভোট দিতে পারেনি। তাই জনগন ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চায়। তাই আমরা প্রয়োজনীয় সংষ্কার শেষে দ্রুত সমেয়র মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানাই।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল ও কোহিনূর আহমেদ, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বি, আব্দুল মালিক মল্লিক, পাবেল রহমান, আফরোজ মিয়া, সাহিন আহমদ, রাসেল আহমেদ, নুরুল ইসলাম, মোহাম্মদ আব্বাস, ইয়াসিন আহমদ ফাহিম, শাহ অলীদ, রাসেল আহমদ, আবু সালেহ, ইমরান আলী এনাম, মেহেদী হাসান প্রমুখ।
3 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহপরান থানা শাখার সভাপতি বিরেশ দেবনাথ দেবু ও পূজা পরিষদ ৩৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ধনঞ্জয়
3 সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অসহায় ছিন্নমূল পথচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি
8 বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের ১৮তম বার্ষিক সাধারণ সভা ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার
5 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, ক্রীড়াঙ্গনে
5 নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির
4 বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সংসদীয় এলাকা সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল
7 প্রতি বৎসরের ন্যায় সিলেট মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পাড়া ও মহল্লায় শ্রী শ্রী সরস্বতী পূজা আগামী ২৩ জানুয়ারি (শুক্রবার)
4 শহিদ ওয়াসিম বিগ্রেড কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন শহিদ ওয়াসিম বিগ্রেড কাতার শাখার সভাপতি হাসান আহমদ। 3 গত