editor
প্রকাশিত: 3:42 PM, January 2, 2025
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন দুর্যোগকালীন মুহুর্তে আন্তরিকতা, পেশাদারিত্ব ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের অসহায় ও নিপীড়িত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের যেকোন দুর্যোগকালীন মুহূর্তে র্যাব সবসময় বন্ধু হয়ে মানুষের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
প্রতিবছর শীতের তীব্রতা ও শৈত্য প্রবাহের কারণে দেশের অনেকেই শীত বস্ত্রের অভাবে অনেক কষ্টে দিনযাপন করে। প্রতি বছরের ন্যায় এই বছরও সিলেট জেলাসহ দেশের বিভিন্ন স্থানে শীতের প্রকোপে তীব্র শীত অনুভূত হচ্ছে। এই তীব্র শীতে শীতার্ত মানুষের শীতের কষ্ট লাঘবে আভিযানিক কাজের পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে কম্বল নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে র্যাব-৯, সিলেট। “মানুষ মানুষের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীতার্ত মানুষের মাঝে সিলেট রেলওয়ের স্টেশন ও আশেপাশের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে র্যাব-৯, সিলেট।
এছাড়াও, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন এলাকার পানিছড়া চা বাগান, হরিণছড়া চা বাগান, ম্যাকানিছড়া চা বাগান, নোম্যান্স ল্যান্ড, নাহারপুঞ্জি, খাসিয়াপুঞ্জি এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
ভবিষ্যতেও র্যাব-৯, সিলেট এই ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে। আভিযানিক কার্যক্রমের পাশাপাশি মানবিক সহায়তার মাধ্যমে সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে র্যাব সদা প্রস্তুত।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়