admin

প্রকাশিত: 10:24 PM, January 16, 2025

জামেয়া মাদানিp মহাসম্মেলন ১৭ ও ১৮ জানুয়ারি

জামেয়া মাদানিp মহাসম্মেলন ১৭ ও ১৮ জানুয়ারি

জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার সিলেটের আগামী ১৭ ও ১৮ জানুয়ারি বার্ষিক ইসলামী মহাসম্মেলন সফল ও জামেয়ার সার্বিক উন্নতির লক্ষ্যে গতকাল ১৫ জানুয়ারি রাতে সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ-এলাকাবাসী ও উলামায়ে কেরামের সমন্বয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
জামেয়া মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সাবেক সভাপতি ও তাবলীগ জামাতের বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব নোমানি চৌধুরী।
সভার শুরুতে জামেয়ার প্রতিষ্ঠিতা প্রিন্সিপাল হযরত মাওলানা হাবীবুর রহমান রহঃ এর অবদান তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, জামেয়ার মুহতামীম মাওলানা শায়েখ আব্দুস সুবহান হাফিজাহুল্লাহ।
সভায় ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয় এবং অনুমোদন দেয়া হয়।
মজলিসে শুরা কর্তৃক অনুমোদিত ২০২৪ সালের আর্থিক অডিট রিপোর্ট পর্যালোচনা ও অভ্যন্তরীণ স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত মজলিসে ইলমি (ষ্টাফ বৈঠক) গঠিত সাবকমিটির প্রতিবেদন ব্যাপক পর্যালোচনা করে অনুমোদন দেয়া হয়।
সভায় জামেয়ার প্রতিষ্ঠিতা প্রিন্সিপাল হযরত মাওলানা হাবীবুর রহমান রহ. এর ইন্তেকালের পর হতে অদ্যাবধি জামেয়ার আয়-ব্যয়ের হিসাব সরকারি
সংস্থার মাধ্যমে অডিটের সিদ্ধান্ত নেয়া হয়।
অডিট ব্যবস্থাপনায় সাত সদস্য বিশিষ্ট সাবকমিটি গঠন করা হয়। কমিটির সদস্যবৃন্দ- শাহজালাল রহ. দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ আহমদ, জামেয়া ফরিদাবাদের মুহতামীম হাফেজ মাওলানা ফখরুযযামান, করিমুল্লাহ মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ্ব সানাউল্লাহ  ফাহিম, শেখঘাট জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আলম, শেখ সানাউল্লাহ মসজিদের অর্থ সম্পাদক জনাব রুহেল আহমদ, কালীঘাটের বিশিষ্ট ব্যবসায়ী জনাব সৈয়দ জাহেদ আহমদ এবং জামেয়া মাদানিয়ার মুহাদ্দিস মাওলানা সিদ্দিক আহমদ চিশতি।
সভায় জামেয়ার আগামী বার্ষিক ইসলামী মহাসম্মেলন সফলের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সিলেটবাসীর প্রতি সার্বিক সহযোগীতা ও উপস্থিতি কামনা করা হয়।
জামেয়ার শিক্ষাসচিব মুফতি শফিকুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও  অংশ গ্রহণ করেন, বর্ষীয়ান আলেম মাওলানা রেজাউল করিম জালালি, দরগাহ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফেজ আসজাদ আহমদ, করিম উল্লাহ মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ্ব সানাউল্লাহ ফাহিম, শেখঘাট জামে মসজিদের সেক্রেটারি আলহাজ্ব নুরুল আলম, সানাউল্লাহ মসজিদের অর্থ সম্পাদক জনাব রুহেল আহমদ, কালীঘাটের বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ জাহেদ উদ্দিন, মার্চেন্ট টাওয়ারের স্বত্বাধিকারী জনাব ওয়ালি উল্লাহ জাকের, জামেয়ার কৃতি ফাজেল বৃটেনের প্রখ্যাত আলেম মুফতি হাবীব নুহ, বিশিষ্ট ইসলামিক স্কলার ও জামেয়ার ফাজিল মাওলানা ফরিদ আহমদ খান, তালতলা শিক্ষা অফিস মসজিদের সেক্রেটারি জনাব শওকত আলী, খুলিয়াটুলার প্রবীন মুরব্বী হাজী আহমদ আলী, তাবলীগের মুরব্বি হাজী আবুল ফাত্তাহ, আলহাজ্ব ফখর উদ্দিন লাবুল, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হুসাইন আহমদ সিদ্দিকী, মাওলানা সৈয়দ শামীম আহমদ, ছাত্র সংসদের সাবেক জি এস যুক্তরাজ্য প্রবাসী হাফিজ মাওলানা লিয়াকত হুসাইন জুবায়ের, আলহাজ্ব আব্দুল কাইয়ুম, মাওলানা আব্দুল হাদী চৌধুরী, দরগাহ মসজিদের তত্বাবধায়ক মুফতি কয়েস আহমদ, শেখঘাটের বিশিষ্ট সমাজ সেবক ফখর উদ্দিন আহমদ, হাফেজ একরামুল আজিজ, মুফতি রশিদ আহমদ, মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি, নুরুল কুরআন মাদরাসার পরিচালক সৈয়দ মনজুরে এলাহী, হাফেজ আব্দুল্লাহ আবির, মাওলানা আহমদ হুসাইন, জনাব আবুসাঈদ, মুহাম্মাদ আখলু প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন