editor

প্রকাশিত: 10:20 PM, February 9, 2025

সুন্দর সমাজ ও দেশ গড়তে পুলিশ- জনতা সুসম্পর্ক গড়ে তুলতে হবে : অতিরিক্ত আইজি মোঃ আলী হোসেন ফকির

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেটে পুলিশ-জনতা মতবিনিময়

সুন্দর সমাজ ও দেশ গড়তে পুলিশ- জনতা সুসম্পর্ক গড়ে তুলতে হবে : অতিরিক্ত আইজি মোঃ আলী হোসেন ফকির

ডিআইজি এসপিবিএন (ভারপ্রাপ্ত অতিরিক্ত আইজি এপিবিএন) মোঃ আলী হোসেন ফকির বলেছেন, সুন্দর সমাজ ও দেশ গড়তে পুলিশ-জনতা সুসম্পর্ক গড়ে তুলতে হবে। ন্যায় বিচার, সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। এতে অপরাধের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে উঠে। দীর্ঘ দিনের শাসন, শোষণ ও বঞ্চনাকে ভুলে গিয়ে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে পুলিশের পাশাপাশি সমাজের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হবে সম্ভাবনার বাংলাদেশ, নিশ্চিত হবে নাগরিক অধিকার, প্রতিষ্ঠা পাবে ন্যায় বিচার। তাই পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের মনোবল সুদৃঢ় করতে সরকারের পাশাপাশি সর্বস্তরের জনসাধারণকে সহযোগিতা করতে হবে।

তিনি রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেট প্রাঙ্গণে আয়োজিত পুলিশ-জনতা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেট এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এ আর এম আলিফ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, সিলেট মেট্টোপলিটন পুলিশের কমিশনার মোঃ রেজাউল করিম পিপিএম সেবা, এডিশনার ডিআইজি গিয়াস উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমান, লালাবাজার হাইস্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মালিক, দি নিউনেশন এর সিলেট ব্যুরো প্রধান এস এ শফি, লালাবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম মনির, যুক্তরাজ্য প্রবাসী গোলাম ফারুক, দক্ষিণ সুরমা থানা পশ্চিম শিবির সভাপতি ময়নুল ইসলাম, সমাজসেবী বিপ্লবী মুজিবুর রহমান, আব্দুল আমিন, নোমান আহমদ, সৈয়দ আব্দুর রাজ্জাক প্রমুখ।
মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রধান অতিথি ডিআইজি এসপিবিএন মোঃ আলী হোসেন ফকির ৭ এপিবিএন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন