editor
প্রকাশিত: 7:21 PM, February 12, 2025
সাংবাদিকতা ও মানবাধিকারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরুপ মর্যাদাপূর্ণ একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট লেখক-প্রাবন্ধিক, দৈনিক আমার দেশ-এর মজলুম সম্পাদক ড. মাহমুদুর রহমান দুইদিনের সফরে আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) সিলেট আসছেন।
সফরকালে তিনি আমার দেশ পত্রিকার বিভাগীয় প্রতিনিধি সমাবেশ, আলোচনা সভা, সেমিনার ও সুধীসমাবেশে যোগদান করবেন।
ঢাকা থেকে ফ্লাইটে শনিবার সকাল পৌনে ১১টায় সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছানোর পর তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হবে।
পরে সিলেট ব্যুরোর ব্যবস্থাপনায় দুপুর ১২টায় আয়োজিত আমার দেশের বিভাগীয় প্রতিনিধি সভায় সম্পাদক মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
ওই দিন বেলা ৩ টায় একুশে পদক প্রাপ্তিতে সিলেট প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ও সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
বিকেল ৪টায় তিনি শাবিপ্রবিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান বক্তা এবং বাদ মাগরিব শাবি’র মিনি অডিটোরিয়ামে বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চে ‘আধিপত্যবাদ বিরোধী জাতীয় কনভেনশনে’ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। রাতে তিনি সিলেট ব্যুরো অফিস পরিদর্শন করবেন।
পরের দিন রোববার সকালে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবরে শ্রদ্ধা নিবেদন করবেন। বিকাল ৪টায় তিনি আমার দেশের উদ্যোগে স্হানীয় একটি হোটেলে আয়োজিত সিলেটের সুধীজনের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখবেন। রাতে তিনি ঢাকায় ফিরে যাবেন।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের