editor

প্রকাশিত: 10:33 PM, March 7, 2025

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির দোয়া ও ইফতার

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির দোয়া ও ইফতার

7

সিলেটের অগণিত সরকারী-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা, ব্যাংকসহ নানা প্রতিষ্ঠানে বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের সংগঠন সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

2

শুক্রবার (৭ মার্চ) নগরীর কুমারপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইসচ্যান্সেলর এবং সমিতির সাবেক প্রধান উপদেষ্টা মরহুম ড. মো. শহীদ উল্লাহ তালুকদারের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম।

সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মো. মহসিন ভূইঁয়ার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইফতার আয়োজন কমিটির আহবায়ক শাহ মো. ফজলে আজীম পাটোয়ারি।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমিতির প্রধান উপদেষ্টা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. এস.এম. সাইফুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন, প্রফেসর ড. মোহাম্মদ আতিকুজ্জামান, সমিতির উপদেষ্টা ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মোহম্মদ আবু জাফর বেপারী, কৃষিবিদ মো. সাজিদুল ইসলাম, ফেনী জেলার সোনাগাজী উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আব্দুল কাদের মোজাহিদ, ডা: সায়াদ মিয়া, জাকির হোসেন প্রমুখa

6

উপস্থিত ছিলেন, সমিতির সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী আবদুল হক মিয়াজী, যগ্ম সাধারণ সম্পাদক সেলিম মজুমদার, অর্থ সম্পাদক প্রকৌশলী আবু্ল হাসনাত, সহ অর্থ সম্পাদক শামসুল হক, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মুন্সী, সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম ভূঁইয়া, প্রচার সম্পাদক লোকমান হোসেন গাজী, সমাজ কল্যাণ সম্পাদক তাজু্ল ইসলাম সরকার, শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মিছবাহ উদ্দিন রনি, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক রবিউল হোসেন টিটু, সমিতির আজীবন সদস্যসহ প্রায় পাঁচশত জন।

7

ড. মো. শহীদ উল্লাহ তালুকদারের রুহের মাগফেরাত কামনাসহ মুসলিম জাতির কল্যাণ চেয়ে মোনাজাত পরিচালনা করেন কালেক্টর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. শাহ আলম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ফরহাদ হোসেন।

3

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

4 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

7 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

6 সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

3 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

2 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

2 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

3 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

7 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম

1
6