admin
প্রকাশিত: 12:38 AM, December 29, 2018
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ছাত্রদল নেতা শেখ ইকবাল হাসান বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ছিলেন। আজ ২৯ ডিসেম্বর বিকেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বালাগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ওই ছাত্রদল নেতাকে বালাগঞ্জ থানায় দায়ের করা ১টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ছাত্রদল নেতা ইকবালের বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। তাই নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান বলেন, বাংলাদেশের মানুষের ন্যায্য দাবী আদায়, ফ্যাসিস্ট হাসিনা সরকারের গুম, খুন ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার, অন্যায়ের প্রতিবাদী ছাত্রনেতা শেখ ইকবাল হাসানকে যৌথবাহিনীর গ্রেপ্তার প্রমাণ করে আগামীকালের অনুষ্ঠিত নির্বাচন রাতের ভোটে অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগেই নেতাকর্মীদের গ্রেফতার করে আতংক সৃষ্টি করছে সরকার। অবিলম্বে ছাত্রনেতা শেখ ইকবাল হাসানের মুক্তি চান তিনি।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়