admin
প্রকাশিত: 12:31 AM, March 24, 2025
সিলেটের দক্ষিণ সুরমরা ভ্রাতৃত্ব প্রতিম গ্রুপ ‘ফটোএক্সপার্ট বন্ধু মহল’ এর উদ্যোগে খোলা আকাশের নিচে, নিরিবিলি ও প্রকৃতির পরিবেশে ব্যতিক্রমী ইফতার মাহফিলের আয়োজন সম্পন্ন হয়েছে।
রোববার (২৩ মার্চ) দক্ষিণ সুরমার চান্দাই পশ্চিম পাড়া টিলা মাঠে বন্ধু মহলের বন্ধুদের অংশগ্রহণে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলপূর্বক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, দক্ষিণ সুরমার ভ্রাতৃত্ব প্রতিম সামাজিক ও অরাজনৈতিক গ্রুপ ‘ফটোএক্সপার্ট বন্ধু মহল’ গ্রুপ। যেখানে সমাজের অনেক তরুণ বিকারগ্রস্ত, অন্ধকার পথে রয়েছে সেখানে ফটোএক্সপার্ট বন্ধু মহলের অনেকে খেলাধুলার আয়োজন করে অনেক তরুণ কে আলোর পথে নিয়ে আসছে। বিপদগামী তরুণদের পথ প্রদর্শক হিসেবে কাজ করছে। পাশাপাশি সমাজের অসহায়দের পাশে থেকে সামর্থ্য অনুযায়ী নিরবে সাহায্য-সহযোগিতা করা অব্যাহত রয়েছে। ফটোএক্সপার্ট বন্ধু মহলের বন্ধন আরো দৃঢ় ও অটুট রাখতে সকল বন্ধুকে আহবান জানান।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, পুলের মুখের বিশিষ্ট ব্যবসায়ী জিলানী তালুকদার, সংবাদকর্মী জাবেদ এমরান, সৈয়দ শরিফ, শাহ শাওন মাহমুদ, ইঞ্জিনিয়ার সুমন চৌধুরী, সৈয়দ সুমন, বিশিষ্ট ব্যবসায়ী সবুজ আহমদ, মুর্শেদ আহমদ চৌধুরী, জায়বুল আনাম জিলান, খালেদ হোসেন, সজিব আহমদ, রুহেল আহমদ।
আরো ছিলেন, শামীম আহমদ, জানিব আহমদ, বাদল আহমদ, আব্দু্স সালাম, আজিম আহমদ, কামরুল ইসলাম, কাজল মিয়, তানভীর আহমদ ঝুমন, আব্দুল্লাহ, লন্ডন প্রবাসী রুবেল আহমদ, কানাডা প্রবাসী রুবেল আহমদ, সৌদি আরব প্রবাসী জাহিদ আহমদ, পর্তুগাল প্রবাসী শামীম আহমদ, ইটালি প্রবাসী সাদ্দাম হোসেন প্রমুখ।
ইফতার সামনে নিয়ে ফিলিস্তিনসহ বিশ্ব মুসলমানদের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন, মো. আলী হায়দার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে