admin
প্রকাশিত: 4:29 PM, March 30, 2025
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ সিলেট এবং সমগ্র দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।
রবিবার (৩০ মার্চ) প্রেরিত শুভেচ্ছা বার্তায় তিনি সমগ্র দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে খুশি ও আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন গড়ে তোলে। এটি হিংসা-বিদ্বেষ, অহংকার ও পাপাচার মুছে দিয়ে নতুনভাবে সুখী জীবনযাপনের অনুপ্রেরণা দেয়।’
পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন উৎসব একটি সুন্দর সমাজ ও দেশ গঠনে সবাইকে উদ্বুদ্ধ করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
ফয়সল চৌধুরী বলেন, সমাজ ও জাতীয় জীবনে সকল ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে হবে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ পুনর্গঠন এবং জাতীয়তাবাদী দল বিএনপিদর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ কাজ করার আহবান জানান তিনি।
এছাড়াও, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন ফয়সল আহমদ চৌধুরী।
6 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর “সর্বহারা” কাব্য গ্রন্থের শতবছর উদযাপন করে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর। শুক্রবার সকাল ১১টায় ছাতক
7 বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন সিলেট জেলা ব্যবসায়ী
8 ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর সহায়তায় এবং ইউনাইটেড ন্যাশনস ডেমোক্রেসি ফান্ডের (ইউএনডিইএফ) অর্থায়নে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) পাঁচটি
8 শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য
2 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, মেধাভিত্তিক সমাজ গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ
6 মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মো: আনোয়ার হোসেন চৌধুরী-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা এবং নবযোগদানকৃত চেয়ারম্যান
6 সিলেটে ইউকে স্কিলড ওয়ার্কার ভিসা দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় পিবিআইয়ের তদন্তে আসামিদের বিরুদ্ধে
8 বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সিলেট জেলা শাখার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবনির্বাচিত