editor

প্রকাশিত: 2:42 PM, April 12, 2025

শান্তিগঞ্জ সমিতি সিলেট’র ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা এবং সদস্য সচিব এমদাদুল হক স্বপন কে সংবর্ধনা 

শান্তিগঞ্জ সমিতি সিলেট’র ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা এবং সদস্য সচিব এমদাদুল হক স্বপন কে সংবর্ধনা 

7
শান্তিগন্জ সমিতি সিলেট এর উদ্যোগে আজ শনিবার স্হানীয় মদিনা মার্কেটের চিলি পার্টি সেন্টারে ঈদ পুনর্মিলনী সাধারন সভা এবং সমিতির সদস্য সচিব এমদাদুল হক স্বপন শান্তিগন্জের জেবিবি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় এক সংবর্ধনা প্রধান করা হয়।।
শান্তিগন্জ সমিতি সিলেট এর আহবায়ক বিশিষ্ট ব্যাংকার মোঃ কবিরুল ইসলাম সভাপতিত্বে এবং সমিতির সাবেক সাধারন সম্পাদক হযরত আলী তালুকদার ও সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট কলমসৈনিক শান্তিগন্জের কৃতি সন্তান খালেদ আহমদ।
সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন শান্তিগন্জ সমিতি সিলেট এর সদস্য সচিব, জেবিবি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এমদাদুল হক স্বপন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন সমিতির সাবেক সহ সভাপতি আলমগীর হোসাইন, সমিরন দাস,সোয়েব আহমদ,বদরুল আলম টিপু,রোটারিয়ান নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক রোটারিয়ান দানিয়েল হাসান, হেলাল আহমদ,সাবেক দপ্তর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এমজেএইস জামিল,  সিনিয়র সদস্য মাষ্টার আতিকুর রহমান, মশিউর রহমান জায়গীরদার মিটু,মাষ্টার তালেব হোসেন, কয়ছর আহমদ চৌধুরী, ফারেচ আহমদ বশির,রেজওয়ানুল হক,মো: শায়খুল ইসলাম,আব্দুল গফফার, হেলাল আহমদ তালুকদার, এনামুল হক,সমিতির সাবেক কোষাধ্যক্ষ সাইরুল ইসলাম চৌধুরী,পাঠাগার সম্পাদক জহিরুল আলম,  সহ দপ্তর সম্পাদক সাংবাদিক আব্দুল কাদির জীবন, সহ সাংগঠনিক সম্পাদক রোম্মান আহমদ তালুকদার, সহ প্রচার সম্পাদক মোঃ রাজিব হোসাইন,সহ অর্থ সম্পাদক সুলতান আরেফিন ইমন, সিনিয়র সদস্য ফয়ছল আহমদ,আল্লাদ খান,সাপ্তাই মিয়া,আলী আহমদ ভূইয়া,হোসাইন আহমদ মিশেল, আব্দুল হান্নান,সুয়েব খান,গীতিকার ছামির মাহমুদ,হিরন পাশা,মনজুর আজাদ পাবেল,শাখাওয়াত হোসেন সজিব, মিফতা হোসেন মিথুন, রেদওয়ান মাহমুদ, জুনাইদ আহমদ প্রমুখ ।
সভায় গাজায় মুসলমানদের উপর মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং শহীদ মুসলমানদের জন্য এবং শান্তিগন্জ উপজেলার কৃতি ২সন্তান পূর্ব বীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান রাইজুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ফাতেহা পাঠ করা হয় এবং শোক প্রস্তাব গৃহীত হয়।
সভায় সমিতির পুর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষে খসরা প্রনয়নের জন্য সাত সদস্যের খসরা প্রনয়ন উপ কমিটি গঠন করা হয়।
সমিতির সাবেক সাধারণ সম্পাদক হযরত আলী তালুকদার কে প্রধান করে কমিটির অন্যান্য সদস্য হলেন সমিতির সাবেক সহ সভাপতি সোয়েব আহমদ, বদরুল আলম টিপু, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক রোটারিয়ান দানিয়েল হাসান, সিনিয়র সদস্য মাষ্টার আতিকুর রহমান ও মোঃ রেজওয়ানুল হক।।উপ কমিটি আগামী একমাসের মধ্যে খসরা প্রনয়ন করে আহবায়ক ও সদস্য সচিব এর সাথে আলোচনা করে চুড়ান্ত কমিটি তৈরি করবেন এবং আহবায়ক ও সদস্য সচিব সাধারণ সভা ডেকে কমিটির ঘোষণা করবেন।
সভায় প্রধান অতিথি সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি খালেদ আহমদ সমিতি কে ধন্যবাদ জানিয়ে বলেন সামাজিক সংগঠন করতে হলে প্রথমেই সবাই কে নিজেদের স্বার্থ ত্যাগ করতে হবে এবং সংগঠন কে প্রাধান্য দিতে হবে পরিশেষে শান্তিগন্জ সমিতি সিলেট এর সফলতা কামনা করে সমিতি সকল ভালো কাজের সাথে থাকবেন বলে কথাদেন।।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

1 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

6 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

6 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

7 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

2 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

7 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

6 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

1
8