editor
প্রকাশিত: 9:00 PM, March 7, 2021
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে দিন ব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চকে স্মরণ করতে সকাল ১০টায় ছাতক বহুমুখী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর মধ্যে কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা বৃন্দ সহ উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল হোসেন চৌধুরী, সহাকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, শিক্ষক দিলোয়ার হোসেন খান। দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযুদ্ধা আনোয়ার রহমান তোতা মিয়া। অনুষ্টিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মোহাম্মদ লাহিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন চন্দ্র রায়, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব প্রমুখ। বিকেলে ছাতক থানা পুলিশের উদ্যোগে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতি সংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন ও কেক কাটা অনুষ্টানে সভাপতিত্ব করেন ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন, ছাতক থানা উপ-পরিদর্শক হাবিবুর রহমান পিপিএম এর পরিচালনায় অনুষ্টিত আনন্দ উদযাপন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান। বীর মুক্তিযুদ্ধা নিজাম উদ্দিন বুলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী, ওসি তদন্ত ও অপারেশন মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আফজাল হোসেন, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি রশিদ আহমদ, বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরামের সভাপতি শামিম আহমদ তালুকদার, ছাতক অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাকির আমিন, ছাতক রিপোটার্স ইউনিটির সদস্য সচিব শাহ আক্তারুজ্জামান, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আফতাব উদ্দিন। এসময় সভায় উপস্থিত ছিলেন ছাতক অন লাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, সাংবাদিক ফয়ছল আহমদ, ফজল উদ্দিন, আক্তার হোসেন প্রমুখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে