admin

প্রকাশিত: 9:35 PM, June 6, 2025

সিলেটে ২৯৪১ ঈদগাহ-মসজিদে ঈদুল আজহার জামাত

সিলেটে ২৯৪১ ঈদগাহ-মসজিদে ঈদুল আজহার জামাত

ডেস্ক রিপোর্ট
পবিত্র ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে ২ হাজার ৯৪১টি ঈদগাহ-মসজিদ। এবারো পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরের শাহী ঈদগাহে সকাল ৮টায়।

দ্বিতীয় বৃহৎ জামাত হবে হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদে। প্রতিবারের মতো এবারো ঈদুল আজহায় এবছরও জেলা ও মহানগর এলাকায় ২ হাজার ৯৪১টি স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

পুলিশ সূত্র জানায়, সিলেট নগরের ৩৯০টি স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ১৪২ ঈদগাহ এবং ২৪৮টি মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সিলেট জেলায় এবার ২ হাজার ৫৫১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ২ হাজার ২৭৪টি মসজিদে ও ২৭৭টি ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে।

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ২৯৫টি, ওসমানীনগর উপজেলায় ২২৭টি, বালাগঞ্জ উপজেলায় ১৫২টি, গোলাপগঞ্জে ৩১৬টি, ফেঞ্চুগঞ্জে ১৩৮টি, বিয়ানীবাজারে ২১৮টি, জকিগঞ্জে ৩৮৫টি, কানাইঘাটে ২৬৯টি, জৈন্তাপুরে ১৩৭টি, গোয়াইনঘাটে ২৫০টি এবং কোম্পানীগঞ্জে মোট ১৬৪টি স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

জেলা ও মহানগর পুলিশের তথ্যমতে, এবছর পবিত্র ঈদুল আজহায় সিলেট নগরে মোট ৩৯০টি পবিত্র ঈদ জামাত হবে। এরমধ্যে ঈদগাহ ১৪২টি ও ২৪৮টি মসজিদে হবে ঈদের জামাত। আর সিলেট জেলায় ২ হাজার ৫৫১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ২ হাজার ২৭৪টি মসজিদ ও ২৭৭টি ঈদগাহে।

এ ছাড়া সিলেটে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়।

শাহী ঈদগাহ কমিটির সেক্রেটারি মো. কামাল মিয়া কামরান এ তথ্য নিশ্চিত করে বলেন, জামাতের আগে কোরবানির ঈদের তাৎপর্য বিষয়ক বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান এবং নামাজে ইমামতি করবেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়। বন্দর বাজার কালেক্টরেট মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৫টা ৪৫ মিনিটে।

নগরের বন্দরবাজার এলাকার কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, সকাল ৮টায় ও সকাল ৯টায়। কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্সের সেক্রেটারি মুকতাবিস উন নূর এ তথ্য নিশ্চিত করেন।

এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী, দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ এবং তৃতীয় জামাতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ।

সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে জামাতে ইমামতি করবেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। জামাতে মহিলা ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে। পাঠানটুলা নবাবী ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট