admin
প্রকাশিত: 10:06 AM, April 8, 2021
স্টাফ রিপোর্ট :
সিলেট নগরীতে ছাত্রলীগ নেতা খলিলুর রশিদ খলিলের উপর হামলা চালিয়েছে ছাত্রদল সন্ত্রাসীরা l
প্রতক্ষদর্শী সূত্র জানায় , ০৮/০৪/২১ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় নগরীর রোজভিউ হোটেলের সামনে ব্যক্তিগত কাজে যায় ছাত্রলীগনেতা খলিল l
এ সময় ৪টি মোটরসাইকেল যোগে ছাত্রদল ক্যাডার হাবিব , আজিম ও জামসেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় খলিলের উপর l কিছু বুঝে উঠার আগে লোহার রড দিয়ে খলিলকে বেদড়ক পিটুনি দেয় l শরীরের বিভিন্নস্থানে আঘাত করে l খলিলের ডানপায়ের উরুতে বেশি আঘাত পাওয়ায় রক্তাক্ত হয় l
গুরতর জখম করে সন্ত্রাসীরা তাঁকে ফেলে রেখে চলে যায় l পরে আশেপাশের লোকজন ধরাধরি করে খলিলকে পার্শবর্তী ইবনে সিনা হাসপাতালে ভর্তি করে l
শেষখবর পাওয়া পর্যন্ত চিকিৎসকরা খলিলকে দ্রুত চিকিৎসা দিয়ে শঙ্কামুক্ত করেছেন l
উল্লেখ খলিল সিলেট নগরীর সোনারপাড়ার মৃত আব্দুল জলিল মঈন মিয়ার ছেলে l
পুলিশ ও সহকর্মীদের কাছ থেকে জানা যায় , ৮ তারিখ সকালে সরকারি কলেজে মিছিল নিয়ে ছাত্রলীগ ছাত্রদল কথা কাটাকাটির জের এবং এলাকার আধিপত্য বিস্তার নিয়ে খলিলের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে l
এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে খলিলের পরিবার সদস্যরা জানিয়েছে l
এদিকে ছাত্রলীগনেতা খলিলুর রশিদ খলিলের উপর নৃশংস হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সিলেট জেলা মহানগর আওয়ামীলীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগ l তাঁরা এই হামলাকে নৃশংস কাপুরোষিত উল্রেখ করে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানায় l
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন