admin

প্রকাশিত: 7:33 PM, June 18, 2025

এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ আর অবহেলিত থাকবে না : মিফতাহ্ সিদ্দিকী

এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ আর অবহেলিত থাকবে না : মিফতাহ্ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও এম. সাইফুর রহমান ডিগ্রী কলেজের সভাপতি মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, দীর্ঘদিন ধরে উপেক্ষা ও অবহেলার শিকার ছিল এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ। একটি শিক্ষাপ্রতিষ্ঠান যতদিন অবহেলিত থাকে, ততদিন সেই অঞ্চলের শিক্ষার্থীরা তাদের প্রকৃত সম্ভাবনার বিকাশ ঘটাতে পারে না। নানা সীমাবদ্ধতা, প্রশাসনিক জটিলতা ও বৈষম্যের শিকার কাঙ্ক্ষিত সহযোগিতার অভাবে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছিল। কিন্তু সেই হতাশার দিন এখন অতীত হতে চলেছে। এই প্রতিষ্ঠানকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন ও প্রত্যাশা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এম সাইফুর রহমান ডিগ্রী কলেজ আর অবহেলিত থাকবে না। শিক্ষার মানোন্নয়নে আমরা সবাই মিলে কাজ করব ও এই প্রতিষ্ঠানকে একটি আধুনিক, প্রগতিশীল ও মানসম্মত শিক্ষালয়ে পরিণত করব। এ কলেজের প্রতিটি ছাত্র-ছাত্রী যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে তাদের অবস্থান তৈরি করতে পারে- সেটাই আমাদের লক্ষ্য।

বুধবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার এম. সাইফুর রহমান ডিগ্রী কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি আশা করি, এই কলেজ থেকে যেসব শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে, তারা ভালো ফলাফল অর্জন করবে। শুধু পাস নয়, তারা যেন উচ্চমানের ফলাফল অর্জন করে নিজেদের ভবিষ্যৎ গড়তে পারে- এটাই আমাদের প্রত্যাশা। এই শিক্ষার্থীরাই একদিন নিজেদের মেধা, দক্ষতা ও নৈতিকতায় কলেজের নাম উজ্জ্বল করবে, পরিবার, সমাজ এবং দেশকে গর্বিত করবে।

তিনি আরো বলেন, এম সাইফুর রহমান ডিগ্রী কলেজের সম্ভাবনা অনেক। প্রয়োজন শুধু সঠিক দিকনির্দেশনা, আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা। আমি শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী ও সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাই- আসুন, আমরা একসাথে কাজ করি এই শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নিতে। শিক্ষাই উন্নয়নের চাবিকাঠি, আর সেই চাবিকাঠি যেন এ অঞ্চলের প্রতিটি শিক্ষার্থীর হাতে পৌঁছে- সেই প্রচেষ্টা আমাদের চলমান রাখতে হবে। আমি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই ও কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

এম. সাইফুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মূর্শেদ আলমের সভাপতিত্বে ও অধ্যাপক মো: জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- কোম্পানিগঞ্জ থানার ওসি উজায়ের আল আদনান, কোম্পানিগঞ্জ উপজেলা জামায়াত আমীর ফয়জুর রহমান, কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আমীন, বিএনপি নেতা শফিকুর রহমান টুটুল, আসাদুল হক আসাদ, কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন আরিফ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা মিয়া, এম সাইফুর রহমান কলেজের গর্ভনিং বডির সদস্য আজমান আলী, এম সাইফুর রহমান কলেজের গর্ভনিং বডির অভিভাবক সদস্য জুয়েল আহমদ, অধ্যাপক অর্থনীতি বিভাগ আব্দুর রশিদ, অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ মো: আব্দুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ উজ্জল চৌধুরী, সহ অধ্যাপক বিপ্রশ রঞ্জন রায়, সহ অধ্যাপক নওশাদ হোসেন, সহ অধ্যাপক শামীম আরা বেগম, সহ অধ্যাপক জাহাঙ্গীর সেলিম, সহ অধ্যাপক ইকবাল হোসেন, প্রভাষক গিয়াস উদ্দিন, প্রভাষক কমলেশ বিশ্বাস, প্রভাষক সব্যসাচী, প্রভাষক আশরাফ হোসেন, জাকির হোসেন, আল আমীন, বাবুল চন্দ্র, মনিকা বেগম প্রমূখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।