editor
প্রকাশিত: 8:37 PM, August 27, 2024

নিহত ময়নুল ইসলাম (ফাইল ছবি)
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
গণঅভুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর বিয়ানীবাজার পৌরশহরে ছাত্র-জনতার মিছিল ও ভাংচুরের সময় বিকাল ৩টার দিকে গুলিবিদ্ধ হয়ে ময়নুল ইসলাম নামের এক সবজি বিক্রেতা নিহত হয়। এই ঘটনার ২০দিন পর গতকাল ২৬ আগস্ট বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহতের স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে দায়েরকৃত মামলাটি থানা পুলিশ রের্কড করেছে।
জানা যায়, গণঅভুত্থানে ৫ আগস্ট দুপুরে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরপরই বিয়ানীবাজার পৌরশহরে নেমে আসেন হাজারো মানুষ। তন্মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জমিয়ত, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকমীও ছিল। এসময় ছাত্র-জনতা নামধারী আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের উগ্র নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। তারা পৌরসভা ও উপজেলা প্রশাসনে ভাংচুর ও লুটপাট চালায়। এক পর্যায় বিকাল ৩টার দিকে বিয়ানীবাজার থানায় আক্রমন করে থানা ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে। হামলাকারীরা এসময় পুলিশের উপর আক্রমণ করতে গেলে পুলিশ আত্মরক্ষার্থে থানা থেকে গুলি ছুড়ে। এতে অনেক লোক গুলিবিদ্ধ হয়ে আহত হন। তন্মধ্যে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত সবজি বিক্রেতা ময়নুল ইসলামকে আশংকাজনক অবস্থায় সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইবনে সিনা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নুল ইসলাম নিহতের ঘটনার ২০দিন পর গতকাল ২৬ আগস্ট সোমবার তার স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, মামলা নং ০৭। মামলায় এই আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৮০/৯০ জনকে আসামী করা হয়েছে। মামলার আসামীরা হলেন, ১। নুরুল ইসলাম নাহিদ (৮৪), সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক সংসদ সদস্য সিলেট- ৬, সাং- নয়াগ্রাম, ২। এ্যাডভোকেট নাছির উদ্দিন খান (৫৫), সেক্রেটারী, সিলেট জেলা আওয়ামী লীগ, সাং- কাকরদিয়া, ৩। আতাউর রহমান খান (৭০), সভাপতি, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ, সাং- মাথিউরা, ৪। এ্যাডভোকেট আব্বাস উদ্দিন (৫০), প্রচার ও প্রকাশনা সম্পাদক, সিলেট জেলা আওয়ামী লীগ, সাং- শেওলা, ৫। আবুল কাশেম পল্লব (৫০), সাবেক উপজেলা চেয়ারম্যান, পিতাঃ আব্দুল করিম, সাং- নিদনপুর, ৬। জুয়েল আহমদ (২৭), সাবেক সভাপতি, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ, সাং- দাসগ্রাম, ৭। সালেহ আহমদ বাবুল (৭০), সহ-সভাপতি বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ, সাং- কসবা, ৮। আশরাফুল ইসলাম (৬৫), সহ-সভাপতি বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ, সাং- মোল্লাপুর, ৯। দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল (৫৫), সেক্রেটারী, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ, সাং- চন্দগ্রাম, ১০। জামাল হোসেন (৫৫), সাংগঠনিক সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ, সাং- সুপাতলা, ১১। আব্দুল মুমিন সাব্বির (২৬), পিতাঃ ফখর উদ্দিন কুকিল, সাং- কোনাগ্রাম, ১২। মোঃ ওমর হোসাইন সিদ্দিক (২১), শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক, বিয়ানীবাজার পৌরসভা ছাত্রলীগ, পিতাঃ মোঃ শামসুল হক, সাং- শ্রীধরা, ১৩। রিফাতুল করিম রাজা (২৪), পিতাঃ শাহাব উদ্দিন সাবু, সাং- জলঢুপ পাতিটিকর, ১৪। হারুনুর রশিদ চৌধুরী দিপু (৫৫), যুগ্ন সাধারন সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ, সাং- কসবা, ১৫। মাসুদ হোসেন খাঁন (৫৩), সাংগঠনিক সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ, সাং- বালিঙ্গা, ১৬। নোমান আহমদ (৬০), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ, সাং- শ্রীধরা, ১৭। কামাল হোসেন (২৭), পিতাঃ আব্দুল মান্নান, সাং- সুপাতলা, ১৮। সানী আহমদ (২৯), পিতাঃ কয়েছ আহমদ, সাং- খাসা, ১৯। কামরান হোসেন (৩৩), পিতাঃ মাসুক আহমদ, সাং- কসবা, ২০। বদরুল আলম উজ্জল (৩৫), পিতাঃ ছমির উদ্দিন, সাং- নিজ বাহাদুরপুর, বর্তমান সাং- ঘুঙ্গাদিয়া, ২১। সুমন আহমদ (বিমল চন্দ) (৪৫), সদস্য বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ, সাং- সুপাতলা, ২২। নাহিদ আহমদ চৌধুরী শাহিদ (৩০), পিতাঃ ফজলুর রহমান, সাং- আষ্টঘড়ি, ২৩। রেদোয়ান আহমদ (২৭), পিতাঃ ফখরুল ইসলাম, সাং- সুপাতলা, ২৪। বখতিয়ার সালাউদ্দিন (২৫), পিতাঃ মৃত নিমার আলী, সাং- শ্রীধরা, ২৫। রুমেল আহমদ মুন্না (২৬), সাবেক সহ সভাপতি, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ, সাং- দাসগ্রাম, ২৬। ফাহিম আহমদ (২৫), পিতাঃ সফিক উদ্দিন, সাং- দক্ষিণ ফতেহপুর (দাসগ্রাম), ২৭। সাকিব মাহমুদ (২৪), পিতাঃ মিসবা উদ্দিন, সাং- শ্রীধরা, ২৮। সাহাব উদ্দিন (৩৫), পিতাঃ রমুজ আলী, সাং- ঘুঙ্গাদিয়া, সর্ব থানা- বিয়ানীবাজার, জেলা- সিলেট এবং অজ্ঞাতনামা ৮০/৯০ জন।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ গৌছুল হোসেন বলেন, ময়নুল ইসলাম হত্যার দায়ে তার স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।
5 6 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
4 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
3 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
1 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
2 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা