editor

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১

কানাইঘাটের সীমান্ত এলাকা দিয়ে বেপরোয়া চোরাচালন বন্ধে কঠোর নির্দেশ

কানাইঘাটের সীমান্ত এলাকা দিয়ে বেপরোয়া চোরাচালন বন্ধে কঠোর নির্দেশ

5

কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বেপরোয়া ভাবে ভারতে অবৈধ ভাবে মটরশুটি পাচার বন্ধ সহ চোরাচালান প্রতিরোধে বিজিবি ও থানা পুলিশকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উপেজলা আইনশৃংখলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভায়। সোমবার সকাল ১১টায় কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জিল সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে আইন শৃংখলা ও চোরাচালান কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কমিটির অধিকাংশ সদস্যরা বলেন, কানাইঘাটের সীমান্তবর্তী সুরইঘাটের বিভিন্ন এলাকা দিয়ে বেপরোয়া ভাবে চোরাকারবারীরা প্রতিদিন মটরশুটি ও এ্যাংকার ডাল ভারতে পাচার করে যাচ্ছে। যার কারনে দেশের ক্ষতি হচ্ছে অপর দিকে সরকার রাজস্ব হারাচ্ছে। সভায় সুরইঘাট সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশ ও ভারতে চোরাচালান পণ্য সামগ্রী আদান-প্রদান বন্ধে বিজিবি ক্যাম্পের কর্মকর্তাদের সীমান্ত এলাকায় চোরাচালান কঠোর ভাবে বন্ধ ও নজরদারী বৃদ্ধি সহ চোরাকারবারীদের বিরুদ্ধে সম্মিলিত ভাবে প্রতিরোধ গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয় সভায়। পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশের যৌথ টহল জোরদার করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি নির্দেশনা প্রদান করেন এবং ইউনিয়ন চোরাচালান প্রতিরোধ কমিটির সভা প্রতিমাসে করার জন্য জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ জানান। সভায় সুরইঘাট ও লোভাছড়া বিজিবি ক্যাম্পের কর্মকর্তারা বলেন, চোরাচালান বিরোধী অভিযানকালে চোরাকারবারীরা বিভিন্ন সময় তাদের উপর ইট-পাটকেল নিক্ষেপ সহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায় তারপরও বিজিবির টহল জোরদার রয়েছে। গত মাসে সুরইঘাট বিজিবি ক্যাম্পের সদস্যরা ৯০ লক্ষ টাকার উপরে ও লোভাছড়া বিজিবি ক্যাম্প প্রায় ৫৪ লক্ষ টাকার চোরাই পণ্য আটক করতে সক্ষম হয়েছে। তারমধ্যে রয়েছে ভারতে পাচারের সময় আটক মটরশুটি, এ্যাংকার ডাল ও ভারতীয় বিভিন্ন প্রকার চোরাই পণ্য সামগ্রী। সভায় নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা বলেন, সম্প্রতি সীমান্তবর্তী সুরইঘাট বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ ভাবে মজুদকৃত মটরশুটি আটক করা হয় এবং উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে মালিককে ৫০ হাজার টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়। মোবাইল কোর্ট চলাকালে কতিপয় লোকজন নানা ভাবে তা বাধা প্রদানের চেষ্টা করেছে। ভবিষ্যতে কেউ মোবাইল কোর্টের কার্যক্রমে বাধা প্রদানের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। থানার ওসি (তদন্ত) জাহিদুল হক বলেন, গত মাসে থানায় নিয়মিত ২৩টি মামলা দায়ের হয়েছে। নারী নির্যাতনের ঘটনা কিছুটা বেড়েছে, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সভায় নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, গুজব প্রতিরোধে এবং সব ধরনের জুয়া, মাদকের বিরুদ্ধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। আইন-শৃখলা কমিটির সভায় মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলে ন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

3 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

6 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

6 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

5 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি

5 আগামীকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

2 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

2 সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট

জুনেলের ত্যাগ বিএনপি পরিবার সর্বদা স্মরণ রাখবে: কয়েস লোদী

জুনেলের ত্যাগ বিএনপি পরিবার সর্বদা স্মরণ রাখবে: কয়েস লোদী

5 সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 4 মঙ্গলবার (২৮ এপ্রিল)

1
8