editor
প্রকাশিত: 5:48 PM, July 13, 2025
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আমরা দীর্ঘ ১৫ বছর আন্দোলন সংগ্রাম করেছি। একটি স্বচ্ছ, স্বাভাবিক, গ্রহণযোগ্য ও সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে দেশের উপর মানুষের মালিকানা পুনঃ প্রতিষ্ঠার জন্য বিএনপি কাজ করছে। মানুষ নিজ দেশের সাথে যে সম্পৃক্ততা হারিয়ে ফেলেছিল আমরা তা ফিরিয়ে আনতে চাই। একমাত্র নির্বাচনের মাধ্যমেই জবাবদিহিতা, আইনের শাসন ও অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। বিচার বিভাগসহ যে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিচ্যুতি হয়েছে তা আমরা ফিরিয়ে আনতে চাই। আমরা স্বল্প সময়ের মধ্যে জাতীয় নির্বাচন চাই। প্রধান উপদেষ্টা যিনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব তিনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যৌথ বৈঠক করে রমজানের আগে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এ ঘোষণায় জাতি স্বস্তি পেয়েছে। আমরা গণতান্ত্রিক উত্তরণ চাই। যাতে একটি নির্বাচিত সরকার আগামী পাঁচ বছর তাঁর উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে এই দেশটিকে বিচ্যুতির হাত থেকে উদ্ধার করে পুনরায় একটি সঠিক পথে যাত্রা করতে পারে।
তিনি গতকাল মৌলভীবাজার জেলার জুড়ীতে জাগরণ সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে যুক্তরাষ্ট্রের মিশিগান বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিম আহমদের পিতা আসাদ উদ্দিন বটল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘদিন অমিত স্বৈরাচার ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সমস্ত জুলুম-হামলা, মামলা উপেক্ষা করে আমরা রাজপথে আন্দোলন করেছি। সর্বশেষ যে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে সেই ছাত্র-জনতার আন্দোলনের নেপথ্যে ছিলেন তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি। তিনি দ্রুতই বাংলাদেশে ফিরবেন। তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নেতৃত্বে দিয়ে আগামী নির্বাচনী বৈতরণী পার হয়ে এদেশের মানুষকে আবার বাঁচার আশা যোগাবেন।
জাগরন সমাজ কল্যাণ সংস্থা’র সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট ল’ কলেজের সাবেক এজিএস ও মিশিগান বিএনপি’র সদস্য সৈয়দ মোশাররফ চৌধুরী লিটু, যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা ড. মুদাব্বির হুসেন মুনিম, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর বক্ত চৌধুরী শোয়েব, সিলেট কতোয়ালি থানা বিএনপির সদস্য সচিব শুয়াইব আহমদ শোয়েব, সিলেট মহানগর বিএনপি নেতা হাজী এম এ মান্নান, ফয়েজ আহদ মুরাদ, সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম রাজ্জাক রুমেল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম রেজা, মিশিগান বিএনপির সদস্য মোহাম্মদ মুমিন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাজী হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমএ মুহাইমিন শামিম, হাবিবুর রহমান আছকর, শাহীন আহমেদ রুলন, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক তাহসীম মেহেদী প্রিন্স, জুড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মকদ্দস আলী প্রমুখ। ফাইনাল খেলায় গোয়ালবাড়ী টাইগার্স প্রবাসী যুব সংঘ ভুকশিমইল কে ১-০ গোলে পরাজিত করে শিরোপা অর্জন করে।-বিজ্ঞপ্তি
1 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
7 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
4 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
1 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
6 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
4 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
1 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
5 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন