admin

প্রকাশিত: 8:11 PM, July 24, 2025

ব্যালটের মাধ্যমে রাষ্ট্রের মালিকদের দ্রুত রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে

সিলেটে জহির উদ্দিন স্বপন

ব্যালটের মাধ্যমে রাষ্ট্রের মালিকদের দ্রুত রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, এখন জনগণকে রাষ্ট্রক্ষমতায় যুক্ত করতে হবে। যত দ্রুত সম্ভব রাষ্ট্রের মালিক জনগণের হাতে রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে। শেখ হাসিনা মনে করতো সে এবং তার পরিবার রাষ্ট্রের মালিক, কিন্তু আমরা মনে করি রাষ্ট্রের মালিক জনগণ। অতএব ব্যালটের মাধ্যমে রাষ্ট্রের মালিকদের অতিদ্রুত রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে। দেশের সকল সমস্যার একমাত্র সমাধান জাতীয় নির্বাচন। নির্বাচনে জনগণ যাতে অবাধে ভোট দিতে পারে তার জন্য সংস্কার দরকার। আমরা শর্ত দিয়েছি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার দরকার অবিলম্বে তা করতে হবে, তা করতে বিলম্ব হলে আমরা আমাদের কণ্ঠস্বরকে কঠিন করব, বিলম্বকে আমরা বরদাশত করব না।

বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের উদ্যোগে বৃহস্পতিবার (২৪ জুলাই) দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ একটি কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

প্রধান বক্তার বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, যারা অপ্রয়োজনে নির্বাচনের সময় ক্ষেপণ করতে চায়, তারা জনগণকে রাষ্ট্রের মালিকানা থেকে দূরে রাখতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই অপরাধে শেখ হাসিনাকে সকলকে সঙ্গে নিয়ে ক্ষমতা থেকে উৎখাত করেছে। ভবিষ্যতেও কেউ যদি জনগণকে বাদ দিয়ে রাষ্ট্র দখল করতে চায়, আমরা তাদের ব্যাপারেও তীব্র পর্যবেক্ষণ বহাল রেখেছি।

বিশেষ বক্তার বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল বলেন, আমরা তারেক রহমানের নেতৃত্বে এমন রাষ্ট্র গঠন করব যেখানে নিশিরাতের ভোট হবে না। গত ১৭ বছরে বিএনপির সাতশো নেতাকর্মী গুম হয়েছে, হাজারো নেতাকর্মী খুন হয়েছে। গত জুলাই আগস্টের আন্দোলনে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে। বিএনপির লাখ লাখ নেতাকর্মী জেল খেটেছে। অসংখ্য মামলা এখনো চলমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে রাখা হয়েছে। তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। এখনো অনেক মামলা বিচারাধীন। লাখ লাখ নেতাকর্মী নির্যাতিত, নিপীড়িত হয়েছে। এসব থেকে উত্তরণের জন্য কাজ করতে হবে। এ কাজকে তারেক রহমান দায়িত্ব মনে করেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এবং দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ ও সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাওয়া ক্লাবের সভাপতি কর্ণেল (অব:) আব্দুল হক, জেলা বিএনপির সভাপতি সহ-সভাপতি শাহবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, শ্রীমঙ্গল সদর পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু, যুক্তরাজ্য কার্ডিফ বিএনপির সভাপতি আশরাফুজ্জামান, বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোয়াজ্জেন হোসেন, মাছুল আলম প্রমুখ।

সভাপতির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সবাইকে ধন্যবাদ জানান অনুষ্ঠান সফল করার জন্য। দোয়া পরিচালনা করেন কদমতলী মসজিদের ইমাম ও খতিব মজির উদ্দিন কাশেমী। শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মোহাম্মদ তফাজ্জুল আখতার। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন