admin
প্রকাশিত: 3:08 PM, August 9, 2025
অনলাইন ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিদেশে গিয়ে অনেকে মনে মনে ভাবেন- ইশ, বাংলাদেশটা যদি এমন হতো। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে কোনো একক রাজনৈতিক দল বা সরকারের পক্ষে সম্ভব নয়, বরং দেশের সব মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনিএসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি গ্যারান্টি দিয়ে একটি কথা বলতে পারি, যে দেশগুলোকে ভালো হিসেবে তুলনা করি বা ভালো হিসেবে বলি, উন্নত দেশ হিসেবে বলি। আমাদের আশপাশেও কয়েকটি ভালো ভালো দেশ আছে। আপনারা যখন সেখানে কাজে কাজে গিয়েছেন, একটি হলেও ছোট্ট দীর্ঘশ্বাস ফেলেছেন– ইশ। যখন সে দেশের রাস্তায় নেমেছেন, এয়ারপোর্ট থেকে বেরিয়েছেন, কোথাও গিয়েছেন, আশপাশ দেখে ভেবেছেন- ইশ, বাংলাদেশটা যদি এমন করা যেত। এই চিন্তাটা আপনাদের প্রত্যেকের মাথায় এসেছে। তবে শুধু একটি রাজনৈতিক দল বা সরকারের পক্ষে সেটি সম্ভব নয়।
তারেক রহমান আরও বলেন, বাংলাদেশ আমাদের সবার। তাই দেশকে গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রত্যেকে যদি একটু করে অবদান রাখে, তবেই দেশ অনেক দূর এগিয়ে যাবে।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা যে ৩১ দফা দিয়েছি, তা শুধু একটি রাজনৈতিক দল কিংবা সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। যারা সরকারে থাকবেন, তাদের সহযোগিতা করতে হবে এবং দিকনির্দেশনা দিতে হবে। তবে দেশের সার্বিক পরিস্থিতি রক্ষা করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
1 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের
5 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে
4 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
7 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয় প্রাঙ্গণে থাকা প্রায়
2 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে
4 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ
6 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার
5 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক