admin
প্রকাশিত: 6:35 PM, August 9, 2025
পরিকল্পিত বনায়নের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শুরু হয়েছে পক্ষকাল ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলার উদ্ভোধন করা হয়েছে। মেলা উপলক্ষে শনিবার দুপুরে নগরীতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি নগরীর রিকাবীবাজার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা। সিলেটের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সুবর্না সরকার এর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট রেন্জ ডিআইজি এসপি ( অপারেশন ও ট্রাফিক)মোঃ আমিনুল ইসলাম, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা, সিলেটের পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফরেষ্ট কোয়াটার জামে মসজিদের ইমাম মাওলানা ফয়ছল আহমদ, গীতা পাঠ করেন শ্যামাপদ মিশ্র, ত্রিপিটক পাঠ করেন চন্দ্র শেখর বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যা এবং পরিকল্পিত বনায়নের গুরুত্ব তুলে ধরাই মেলার আয়োজনের উদ্দেশ্য বলে তিনি জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষরোপণ অভিযান ফলপ্রসূ করতে আর্থিক, পরিবেশগত উপযোগিতা ও পুষ্টিগুণ বিবেচনায় ব্যাপকভাবে দেশজুড়ে ফলদ, বনজ এবং ভেষজ গাছের চারা রোপণ প্রয়োজন। সবাই গাছ লাগাতে উদ্বুদ্ধ করার প্রতি গুরুত্বারোপ করেন বক্তারা।
এসময় সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসন, বন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সিলেট বন বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মেলায় স্থান পেয়েছে ৫৬টি স্টল। এসব স্টল থেকে বিভিন্ন প্রজাতির গাছের প্রদর্শনী ও বেচা-কেনা চলবে বলে জানান আয়োজকরা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন