admin
প্রকাশিত: 10:20 PM, August 13, 2025
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. শাকিলুর রহমান বলেছেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান একদিনে হয়নি। এটি সম্ভব হয়েছে গত ১৭ বছর ধরে বিএনপি ও সহযোগী সংগঠনের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের ফলে। ফ্যাসিস্ট শেখ হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলার কারণে অনেকেই আমাদের মধ্য থেকে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ এম ইলিয়াস আলী, তার ড্রাইভার আনসার, ছাত্রনেতা দিনার, জুনেদকে আমি আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি। উনাদের এই ত্যাগের কারণেই আমরা আজ এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। বুধবার (১৩ আগস্ট) দুপুরে সিলেটের একটি হোটেলের হলরুমে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও ডা. শাকিলুর রহমানের স্বদেশ আগমন উপলক্ষে বেসরকারী মেডিকেল কলেজ ছাত্রদল সিলেট জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। তিনি বলেন, আজকের এই বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদল আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আমরা এক সময় স্বপ্ন দেখতাম বেসরকারি মেডিকেল কলেজে ছাত্রদলের রাজনীতি করবো। কিন্তু বয়স ও শিক্ষাবর্ষ শেষ হওয়ার কারণে সেটি সম্ভব হয়নি। আজকে সিলেটের যে বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ছাত্রদলের কমিটিতে আপনারা যারা পদায়িত হয়েছেন আপনারা আসলেই ভাগ্যবান। কারণ মেডিকেল কলেজে অধ্যয়নের সময় থেকেই আপনারা ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে পারছেন। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদের অবদান অনস্বীকার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. আব্দুর রাউফ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা ড্যাবের যুগ্ম সাধারন সম্পাদক ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী, সহ-সভাপতি ডা. সালেহ আহমেদ তাহলীল, সাংগঠনিক সম্পাদক ডা. আহমেদ নাফি, সহ-সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম রানা, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ডা. নিজাম আহমেদ চৌধুরী, , অফিস সম্পাদক ডা. রুসলান ইসলাম, সদস্য ডা. রায়হান আহমেদ, ডা. গাজী সাবিরুল্লাহ, ডা. জিয়াউল হক রাহেল। এছাড়াও উপস্থিত ছিলেন জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের মিড-লেভেল চিকিৎসক ডা. ইফজালুর রহমান সায়েম, ডা. সাব্বির আহমেদ শুভ, ডা. ফজলে রাব্বী, ডা. তুহিন আহমেদ, ডা. মোসাইব ও জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি ইহরাজ রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সাখাওয়াত রহমান সৌরভ, সিনিয়র সহ সভাপতি খলিলুর রহমান ইমন, সহ সভাপতি মোহাম্মদ জাওয়াদুল সাদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রায়হান শাহরিয়ার পাটোয়ারি, সহ সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার মাছনুন সায়িক, দপ্তর সম্পাদক এহসানুল হক ফাহিম, প্রচার সম্পাদক মেহেদী হাসান, ছাত্রদল নেতা সিয়াম সাদমান অনি, ফাহিম রহমান, নর্থ ইস্ট মেডিকেলের মিড-লেভেল চিকিৎসক ডা. মেহেদী হাসান অনিক, ডা. আশফাক আহমেদ, ডা. আফতাব উদ্দিন চৌধুরী, ডা. ফাইয়ান বিন রফিক, ডা. শাহরুল হক ফাহিম, নর্ত ইস্ট মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি মতিউর রহমান ফুজায়েল ও সাধারন সম্পাদক ফয়জুর রহমান তালুকদার, মুসা পাঠান, যুগ্ম সাধারন সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুজাম্মিল আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক মাহদিন ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক, মাশফিকুর রহমান অর্পন, প্রচার সম্পাদক, মাহদি জামান চৌধুরী, সহ দপ্তর সম্পাদক আনহারুল ইসলাম প্রমূখ। (বিজ্ঞপ্তি)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন