admin
প্রকাশিত: 12:06 PM, October 2, 2025
নিজস্ব প্রতিবেদক
সিলেটে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্স। সব মত ও পথের ব্যবসায়ীদের সংমিশ্রণ রয়েছে এখানে। কিন্তু কর্তৃত্ব নিয়ে বারবারই বিতর্কের মুখে পড়ে চেম্বার। থাকে রাজনৈতিক দলের আধিপত্যও। সিলেটের মানুষের চোখ থাকে চেম্বার নির্বাচনে। সিলেটের অনেক কিছুরই হিসাব মিলে এ নির্বাচনে। এবার পহেলা নভেম্বর সিলেট চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অবশ্য সাবেক কমিটি ক্ষমতা ধরে রাখার প্রাণপণ চেষ্টা করেছেন। খোলস পাল্টানোর চেষ্টা করা হয়েছে। মাঠে গড়িয়েছিল আন্দোলন। সাবেক চেম্বার নেতাদের ‘ডেবিল’ আখ্যায়িত করে সরিয়ে দেয়ার দাবি ওঠে। মাঠের আন্দোলন বেগ পেতে থাকে। পরিস্থিতি ছিল ভিন্ন। তখন সরকারের কাঠামোও ছিল নড়বড়ে। একটি গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে যা হয় তাই হয়েছে। তবে আন্দোলনের মুখে সাবেক কমিটিকে সরতেই হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে চেম্বারে প্রশাসক নিয়োগ দেয়া হয়। এতে মিলে স্বস্তি। চেম্বারের জঞ্জাল দূর করার দাবি ছিল ব্যবসায়ী সমাজের। যেসব কাণ্ডে চেম্বারের কার্যক্রম অতীতে বিতর্কিত হয়েছে সেগুলোকে দূর করার কথা ওঠে। ব্যবসায়ী নেতারাও বিষয়টি লিখিতভাবে জানান প্রশাসককে। বিশেষ করে ভুয়া ভোটার নিয়ে আপত্তি তোলা হয়। ভোটার তালিকা চূড়ান্ত করার আগে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা অনুরোধ করা হয়।
সিলেট চেম্বারের সাবেক সহ-সভাপতি ও বিএনপি নেতা নাসিম হোসাইন এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখেন। তিনিসহ সাবেক ৬ পরিচালক ভুয়া ভোটারের অভিযোগ তুলে ভোটার তালিকা স্বচ্ছ করার দাবি তুলেন। কিন্তু তাদের সেই দাবির কোনো তোয়াক্কা করা হয়নি। সাবেক প্রশাসক সেদিকে মনোযোগই দেননি। ফলে চেম্বার নির্বাচন সমাগত হওয়ার পর নাসিম হোসাইন মিডিয়ায় প্রকাশ্য বিবৃতির মাধ্যমে তার অবস্থান পরিষ্কার করেছেন। একইসঙ্গে চেম্বার নির্বাচন থেকে বিরত থাকার যুক্তিও তিনি উপস্থাপন করেন। নাসিম হোসাইন জানান, প্রশাসক ভোটার তালিকা সঠিকভাবে যাচাই-বাচাই ও ভুয়া ভোট চিহ্নিত করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ফলে এখনো সাবেক সকল ভুয়া ভোটার ও স্বৈরাচারের দোসর ও সহযোগী পলাতক আসামিও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এমনকি প্রশাসক বাণিজ্য সংগঠনের নির্দেশনা অনুযায়ী বার্ষিক সাধারণ সভা করতে ব্যর্থ কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নিতেও ব্যর্থ হয়েছেন। নাসিম হোসাইনের এই বিবৃতিকে খাটো করে দেখছেন না সিলেটের শীর্ষ ব্যবসায়ীরা।
অন্যদিকে বর্তমান প্রশাসক ও নির্বাচন পরিচালনা পরিষদ ভোটার তালিকা নিয়ে দায় নিতে চান না। পূর্বে দায়িত্বে যে প্রশাসক ছিলেন তিনি বদলি হয়েছেন। ফলে নতুন দায়িত্ব নেয়া প্রশাসক এ সম্পর্কে ওয়াকিবহাল না থাকায় তিনি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন। এদিকে, চেম্বার নির্বাচনের ঢামাঢোল ইতিমধ্যে বেজে উঠেছে। ঘোষিত তফসিল অনুযায়ী সিলেটের ব্যবসায়ীরা পূর্বের মতো দ্বিধাবিভক্ত থেকে দু’টি প্যানেল দিয়ে নির্বাচনে লড়াইয়ে নামছেন। সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ব্যানারের নেতৃত্ব দিচ্ছেন সিলেটের ফালাহ উদ্দিন আলী আহমদ। আর ব্যবসায়ী ফোরামের ব্যানারের নেতৃত্ব দিচ্ছেন এহতেশামুল হক চৌধুরী। ফোরামের নেপথ্যে রয়েছে চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ। এ দুটি প্যানেল অনেক আগে থেকেই চেম্বার নির্বাচনে মুখোমুখি অবস্থায়। ব্যবসায়ীরা জানিয়েছেন, এই দুই প্যানেলে নেতারাই অতীতে বারবার চেম্বারের কর্তৃত্বে আসেন। দুই প্যানেলের নেতারাই নিজেদের সুযোগমতো ভুয়া ভোটার করেছেন। তাদের অফিসের কর্মচারীরাও পর্যন্ত ভোটার হয়েছেন বলে জানান তারা। সোমবার চেম্বার নির্বাচনকে সামনে রেখে প্যানেল জমা দিয়েছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতারা।
চেম্বারের কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ মনোনীত প্যানেলের সভাপতি প্রার্থী ফালাহ উদ্দিন আলি আহমদ, সিনিয়র সহ-সভাপতি প্রার্থী হুমায়ুন আহমেদ, সহ-সভাপতি প্রার্থী মাসুম ইফতেখার রসুল শিহাব, অর্ডিনারি শ্রেণি থেকে পরিচালক প্রার্থী আক্তার হোসেন, এনায়েত আহমেদ মনি, মোহাম্মদ সাহিদুল হক সুহেল, মোজাহিদ খানা গুলশান, মো. মাসনুন আকিব বড়ভূঁইয়া, জুবায়ের আহমদ চৌধুরী সুমন, ডাক্তার নুরুল আলম সিদ্দিকী, ইমতিয়াজ মো. তাহমিন সুবহান, আব্দুল হাফিজ জোয়ারদার তুহিন, মোহাম্মদ এনামুল হক কুটি, মোহাম্মদ তোফায়েল হোসেন কচি, এ এইচ এম মুস্তাকিম চৌধুরী অনি, এসোসিয়েট প্রার্থী চন্দন সাহা, আব্দুর রহমান, ওমর ফারুক, মো. আবুল কালাম, মশিউর রহমান হাফিজ ও নজরুল ইসলাম। মনোনয়নপত্র জমাদানকালে তাদের সঙ্গে শতাধিক ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ সিলেটের ব্যবসায়ীদের কল্যাণে কাজ করতে চায়। আমরা নির্বাচিত হলে সিলেটে পরিকল্পিতভাবে শিল্পকারখানা গড়ে তোলতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো। সিলেটের তরুণদের বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তা তৈরিসহ নানা উদ্যোগ নেয়া হবে। মঙ্গলবার ব্যবসায়ীদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট ব্যবসায়ী ফোরামের নেতারা।
মনোনয়নপত্র জমা দেন সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত সভাপতি প্রার্থী এহতাশেমূল হক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এনামুল কুদ্দুস চৌধুরী, সহ-সভাপতি প্রার্থী মো. নাফিস জুবায়ের চৌধুরী, অর্ডিনারি শ্রেণি থেকে পরিচালক প্রার্থী আব্দুর রহমান রিপন, মোতাহার হোসেন, আব্দুল হাদি পাবেল, সৈয়দ জাহিদ উদ্দিন, মো. ইমরান হোসাইন, মো. আবুল কালাম, খন্দকার কাওসার আহমদ রবি, শামসুর রহমান কামাল, মো. মাজহারুল হক, মো. নাহিদুর রহমান, কামরুল হামিদ ও আবু সুফিয়ান, এসোসিয়েট পরিচালক প্রার্থী জিয়াউল হক, মোক্তাদির হোসেন তপাদার, মোহাম্মদ রেহান উদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম খলিল, মো. মামুনুর রশিদ ও দিবাকর দাস ঝোটন। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন- দীর্ঘদিন ধরে নির্বাচন না দিয়ে সিলেট চেম্বারকে অকার্যকর করে রাখা হয়েছিল। জুলাই বিপ্লবের পর ব্যবসাবান্ধব চেম্বারের দাবিতে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের ধারাবাহিক আন্দোলনের প্রেক্ষিতে এ নির্বাচন হচ্ছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে