admin
প্রকাশিত: 4:30 PM, November 20, 2025
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দক্ষিণ সুরমায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিকের উদ্যোগে দক্ষিণ সুরমার তেতলী শাহ আনেয়ার মাদরাসাতুল মদীনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা অংশ নেয়।
মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল শেষে এতিম শিশুদের হাতে খাবার ও প্রয়োজনীয় উপহারসামগ্রী তুলে দেন মোহাম্মদ আব্দুল মালিক। তিনি বলেন, এতিমদের মুখে হাসি ফুটানোই আমাদের মানবিক দায়িত্ব। তাদের জন্য দোয়া করতে পারা একটি বড় সৌভাগ্য।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি হাজী সাহাব উদ্দিন, সহ সভাপতি গোলাম রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম, প্রচার সম্পাদক লোকমান আহমদ, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তোরন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, সৌদি আরব প্রাদেশিক বিএনপির সভাপতি জাকারিয়া আরেফিন ফয়সল, তেতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আজমল আলী, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা তারেক রহমানের জন্মদিনকে দেশের গণতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণার দিন বলে উল্লেখ করেন এবং জাতীয় রাজনীতিতে তাঁর ভূমিকার প্রশংসা করেন।-বিজ্ঞপ্তি
6 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 6 বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে
4 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’
3 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার
3 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে
5 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী,
8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
4 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
1 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার