admin
প্রকাশিত: 2:32 PM, November 25, 2025
সিলেট মহানগর শ্রমিক দলের আওতাধীন জালালাবাদ থানা শ্রমিক দলের ০৮, ৩৭, ৩৮ ও ৩৯ নং ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নগরীর পাঠানটুলাস্থ একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
জালালাবাদ থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহীন আহমদ সুহিন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আনোয়ার হোসেন এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর শ্রমিক দলের আহ্বায়ক আবদুল আহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, সিলেট জেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম ফয়সাল, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বাবলু হোসেন বাবুল ও নুর আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের সদস্য ও প্রচার দপ্তরের দায়িত্বে থাকা কামরান আহমদ সামি, বিমানবন্দর থানা শ্রমিক দলের সদস্য সচিব ক্বারী জহির আহমদ, কোতোয়ালি থানা শ্রমিক দলের সদস্য সচিব এম রহমান নোমান, শাহপরান থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক লোকমান আহমদ।
সভায় আরো উপস্থিত ছিলেন জালালাবাদ থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন, ফজলে রাব্বি রাজ, দিলোয়ার হোসেন আরিফ, ইকু, সদস্য সাজন আহমদ, জুয়েল আহমেদ, হামিদ হোসেন, রাসেল আহমদ, আক্তার হোসেন, রাজিব আহমদ এবং ০৮, ৩৭, ৩৮ ও ৩৯ নং ওয়ার্ড শ্রমিক দলের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, “সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বিজয়ী করতে তৃণমূল শ্রমিক নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ওয়ার্ডে সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং জনগণের কাছে বিএনপির উন্নয়ন দর্শন ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা পৌঁছে দিতে হবে। শ্রমিক দলের প্রত্যেক সদস্য যদি আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে মাঠে কাজ করে, তবে খন্দকার আব্দুল মুক্তাদিরকে বিজয়ী করা সম্ভব।”
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে