admin

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৫

রাজনৈতিক পরিচয়ে মার্কেটের সামনে মাস্তানি, আড্ডাবাজি করার দিন শেষ: খন্দকার মুক্তাদির

দিনভর নগরীতে ধানের শীষের পক্ষে প্রচারণা

রাজনৈতিক পরিচয়ে মার্কেটের সামনে মাস্তানি, আড্ডাবাজি করার দিন শেষ: খন্দকার মুক্তাদির

3

রাজনৈতিক পরিচয়ে মার্কেটের সামনে মাস্তানি, আড্ডাবাজি করার দিন শেষ। রাস্তায় মোটরসাইকেল মহড়া দিয়ে জনসাধারণকে ভোগান্তি দেয়া যাবে না। কেউ এমন করলে সে যেই দলের হোক কঠোর হস্তে দমন করা হবে বলে মন্তব্য করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ব্যবসায়ীরা নির্দ্বিধায় শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করবেন। এক্ষেত্রে সারাদেশের মধ্যে সিলেটে একটি দৃষ্টান্ত স্থাপন করা হবে যা ইতিহাস হয়ে থাকবে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিলেট মহানগরের জিন্দাবাজারের আলহামরা শপিং সিটি, মহিলা কলেজ রোড, মোতালেব ভিলা, শ্যামলী, নিউ শ্যামলী মার্কেটসহ বিভিন্ন জায়গায় গণসংযোগ এবং ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।

নির্বাচনী প্রচার প্রচারণার ধারাবহিকতায় সকালে ১১টা থেকে বাদ যোহর পর্যন্ত জিন্দাবাজারের এসব এলাকার ব্যবসায়ীদের সাথে গণসংযোগ করেন খন্দকার মুক্তাদির। এসময় আলহামরা শপিং সিটির ব্যবসায়ী সমিতি ও শ্যামলী এবং নিউ শ্যামলী মার্কেটের ব্যবসায়ীদের সাথে পৃথক দুটি মতবিনিময়ে সভায় মিলিত হন।

2

মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির আরও বলেন, বিএনপি যখনই ক্ষমতায় ছিল ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটত। বিএনপি ব্যাবসায়ী বান্ধব সরকার। আবারও বিএনপি ক্ষমতায় গেলে দেশে ব্যবসা-বাণিজ্যের প্রসারের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি সাধন করা হবে।তিনি বলেন, ব্যবসায়ীরাই একটি নির্বাচনে সবচেয়ে বড় আওয়াজ তুলতে পারেন। তাদের আওয়াজই বড় শক্তি। তাই সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীকে ধানের শীষের পক্ষে আওয়াজ তোলার আহ্বান জানান তিনি। জিন্দাবাজার এলাকায় গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব আব্দুর রহমান রিপন, মেট্রোপলিটন চেম্বারের ট্রেজারার ও পরিচালক মো. জহির হোসেন তুহিন, সিলেট চেম্বারের সাবেক পরিচালক এনামুল কুদ্দুস চৌধুরী, আম্বরখানা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আব্দুল আজিজ, আল হামরা ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল ইসলাম, সিলেট প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি আজির উদ্দিন, শ্যামলী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুজ্জামান, ব্যবসায়ী আব্দুল কাদির জাবেদ প্রমুখ।

8

এছাড়া বিএনপি নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, প্রবীন মুরব্বি মুফতি রায়হান উদ্দিন মুন্না, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন ইবনে রাজ্জাক রাসেল, মহানগর স্বেচ্ছাসেবক দলনেতা মাসুম ইবনে রাজ্জাক রুমেল, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন প্রমুখ।

4

অন্যদিকে দুপুর সাড়ে ১২টায় শ্যামলী ও নিউ শ্যামলী মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খন্দকার আব্দুল মুক্তাদির। সভায় মার্কেটের ব্যবসায়ীরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বক্তব্য রাখেন। এছাড়া বিকেল ৩টায় আলহামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শামসুল আলম। সাধারন সম্পাদক আব্দুর রহমান রিপনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। এসময় মার্কেটের ব্যবসায়ীরাও বক্তব্য রাখেন।

4

এর আগে বুধবার রাত ৯ টায় মহানগরীর ৩৯ নং ওয়ার্ড এর নোয়াখুরমখলা নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। সভাপতিত্ব করেন প্রবীন মুরব্বি তাহির আলী।

জেলা যুবদলের সহ সভাপতি আবুল হাসনাত ও ফখর আহমদের যৌথ পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ও সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি, সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, জেলা বিএনপির সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শহিদ আহমদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, শাহ খুররম ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমর উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দানিয়েল হাসানের পিতার মৃত্যুতে ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’র শোক

দানিয়েল হাসানের পিতার মৃত্যুতে ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’র শোক

4 শান্তিগঞ্জ সমিতি সিলেট’র যুগ্ন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী দানিয়েল হাসানের পিতা শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামের বিশিষ্ট মুরুব্বি

ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা

ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা

2 বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার

স্বাস্থ্য সচেতনতায় নিয়মিত মেডিকেল ক্যাম্প জরুরি: রেজাউল হাসান কয়েস লোদী

স্বাস্থ্য সচেতনতায় নিয়মিত মেডিকেল ক্যাম্প জরুরি: রেজাউল হাসান কয়েস লোদী

4 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ওসমানী মেডিকেল কলেজ

খালেদা জিয়ার আদর্শই আমাদের পথ দেখাবে: খন্দকার আব্দুল মুক্তাদির

খালেদা জিয়ার আদর্শই আমাদের পথ দেখাবে: খন্দকার আব্দুল মুক্তাদির

5 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একটি

প্রকৃত ধর্মীয় জ্ঞান মানবতা ও বিবেককে জাগ্রত করে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

প্রকৃত ধর্মীয় জ্ঞান মানবতা ও বিবেককে জাগ্রত করে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

5 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, প্রকৃত ধর্মীয় জ্ঞান মানুষকে মানবতা, নৈতিকতা ও সহনশীলতার

ছাত্র সমাজকে অপরাধ থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই: অনিক

ছাত্র সমাজকে অপরাধ থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই: অনিক

3 সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক বলেছেন, ছাত্র সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার

অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগে বিশ্বনাথের নুমান ১৭ সহযোগীসহ কারাগারে

অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগে বিশ্বনাথের নুমান ১৭ সহযোগীসহ কারাগারে

6 স্টাফ রিপোর্টার: সিলেটের বিশ্বনাথের দারুল উলুম ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নুমান আহমদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও

প্রিয় মাতৃভূমিতে আমরা যেন হানাহানিতে লিপ্ত না হই : আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

প্রিয় মাতৃভূমিতে আমরা যেন হানাহানিতে লিপ্ত না হই : আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

3 স্টাফ রিপোর্টার: লাখো মানুষের উপস্থিতিতে সিলেটের জকিগঞ্জ উপজেলার ফুলতলী ছাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে গত বুধবার অনুষ্ঠিত হয়েছে আল্লামা

1
8