admin
প্রকাশিত: 8:55 PM, January 4, 2018
স্টাফ রিপোর্ট ::
সিলেটের কোর্ট পয়েন্টে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি র্যালির মধ্যে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে, ১ জানুয়ারি ২০১৮, বিকেল ৩টার দিকে, যখন ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগরের কোর্ট পয়েন্টে র্যালি চলছিল। দলীয় অভ্যন্তরীণ কোন্দল এবং গ্রুপিংয়ের জেরে শিমু ও শফিকুর রহমানের উপর হামলা চালানো হয়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে শফিকুর রহমানকে আঘাত করে, আর সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত শিমুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। শিমু ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন, তবে শফিকুর রহমান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এটি একটি দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও রাজনৈতিক প্রতিযোগিতার এক চরম উদাহরণ, যেখানে ক্ষমতার লড়াইয়ের কারণে নিরীহ নেতাদের উপর এমন হামলা চালানো হয়।
আবুল হাসনাত শিমুর হত্যাকাণ্ডের পর ৩ জানুয়ারি ২০১৮, সিলেট মদনমোহন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মেরাজ এবং মহানগর ছাত্রদলের নেতা জামাল আহমেদ খান (ওরফে কালা জামাল) বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বাদী, শিমুর মামা তারেক আহমদ লস্কর অভিযোগ করেছেন যে, মেরাজ ও কালা জামাল সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। কিন্ত সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে সন্ত্রাসী কাজী মেরাজ ও কালা জামালকে অভিযুক্ত থাকলেও পুলিশ তাদেরকে গ্রেফতার করতে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।
এর আগে, ২০১৪ সালের ২৭ জুন সিলেটের পাঠানটুলায় জিল্লুল হক জিলু নামক ছাত্রদল নেতাও একই ধরনের অভ্যন্তরীণ কোন্দলের কারণে নিহত হন। ঐ হত্যাকাণ্ডে কাজী মেরাজ ও জামাল আহমেদ খাঁন (ওরফে কালা জামাল) ছিল মূল আসামী। জামিনে মুক্তি পাওয়ার পর, তারা আবারও শিমুর হত্যাকাণ্ডে জড়িত হয় এবং শফিকুর রহমানের ওপর হামলা চালায়।
জানা যায় এ হামলায় সিলেট মহানগর ছাত্রদলের অন্যতম সহ সাংগঠনিক সম্পাদক এস এম তাফহীম মাহমুদ গুরুতর জখম হোন। বর্তমানে তিনি মৃত্যুশরণাপন্ন অবস্থায় আছেন।
শফিকুর রহমানকে আহত অবস্থায় দেখতে আসেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মাহবুব চৌধুরী। তিনি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করেন। এছাড়া, সিলেট মহানগর ছাত্রদলের নেতারা এ ঘটনার পেছনে দলের অভ্যন্তরীণ কোন্দল, রাজনৈতিক প্রতিযোগিতা বিচারের দাবীতে ব্যাক্তিগত রোষানলে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটছে বলে দাবী করেছেন।
হাসপাতালে দেখতে সিলেট মহানগর ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক ভুলন কান্তি তালুকদার বলেন, শফিকুরের উপর এ হামলার আমি তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি তার শারীরিক সুস্থতা কামনা করি।
উল্লেখ্য যে, জিলু হত্যাকাণ্ডের বিচারের জন্য শফিকুর রহমান দাবি তুলেছিলেন এবং দলীয় অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিযোগিতা থেকেই কাজী মেরাজ ও কালা জামালের সাথে সরাসরি বিরোধে জড়িয়ে পড়েন তিনি। তাই তাকে প্রাণে মেরে ফেলতেই এই হামলা করা হয়।
4 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
8 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
1 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
8 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
4 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
1 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 8 শুক্রবার (২১