admin
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৫
স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে আওয়ামী ডেভিলদের পুনর্বাসনে মরিয়া বিএনপি। বিএনপি নেতারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আওয়ামী লীগ ডেভিলদের কাধে কাধ মিলিয়ে যোগদান করছেন। ফটোসেশন করছেন ও সমীহ দেখাচ্ছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি। অথচ এই ডেভিলরা জুলাই আন্দোলনে ছাত্র-জনতার বিপক্ষে ছিলেন। এমনকি জুলাই-আগস্টে ছাত্র-জনতার উপর হামলা-বিস্ফোরণে মামলাও রয়েছে তাদের বিরুদ্ধে। এই ডেভিলরা জিআর ৮২/২৫ মামলাসহ বিভিন্ন মামলার আসামী রয়েছেন।
গত ১৪ ডিসেম্বর বিশ্বনাথ থানা বিএনপি নেতা আব্দুল মুমিম কালু’র যুক্তরাষ্ট্র যাত্রা অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় বেশ ক’জন আওয়ামী ডেভিলকে। থানার দৌলতপুর ইউনিয়নে একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানে আওয়ামী ডেভিলদের পাশে ছিলেন থানা বিএনপির সহ-সভাপতি আব্বাস আলী, থানা বিএনপির দপ্তর সম্পাদক হাফিজ আরব খান, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান প্রমুখ। এ সময় তাদের সহাবস্থানে থাকা ডেভিলদের মধ্যে ছিলেন দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আরিফ উল্লাহ সিতাব আলী, বিশ্বনাথ আওয়ামী লীগের সিনিয়র সদস্য আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আকবর আলী মিলনসহ কয়েকজন। বিএনপি নেতার এই সংবর্ধনায় ডেভিলরা বক্তব্য রাখেন এবং উপস্থিত বিএনপি নেতাদের নিয়ে তারা ফটোসেশনও করেন। ফলে বিএপির বর্তমান অবস্থান নিয়ে স্থানীয় জনমনে আলোচনা-সমালোচনা ও ক্ষাভের সৃষ্টি হয়েছে।
5 মাসুম চৌধুরী: সিলেটের কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের হাজার হাজার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান
3 সিলেট মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মহানগরের দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল ও
7 খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান বলেছেন, স্বাধীনতার পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় গিয়েছে তারাই ফ্যাসিবাদ কায়েমের
5 রোটারি ক্লাব অব সিলেট সাউথের নতুন রোটারি বর্ষের প্রথম সাপ্তাহিক সভা নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত
2 সিলেট বিভাগের প্রতিটি থানায় প্রবাসীদের সহযোগিতার জন্য প্রবাসী হেল্প ডেস্ক চালু করা ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের জন্য এক
5 পর্তুগালে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের সংগঠন ‘সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখা’র কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
2 জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগর সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ইউএনডিইএফ-এর অর্থায়নে এফআইভিডিবি-এর Young People Building
3 সিলেট নগরীর বড়বাজার বন্ধন ‘বি’ এলাকার বাসিন্দা ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মো. হায়দার আলীর চিকিৎসায় যৌথভাবে পাশে দাঁড়িয়েছে