editor
প্রকাশিত: 3:46 PM, March 10, 2021
অনলাইন ডেস্ক
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের নামে সাজানো মামলা ও সাজা প্রত্যাহার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজধানীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে। ঢাকা মহানগর উত্তর এ সমাবেশের আয়োজন করেছে।বুধবার বেলা ২টায় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার পর থেকেই ঢাকা এবং এর আশপাশের এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করে। বেলা ২টার আগেই নির্ধারিত খিলগাঁও তালতলা মার্কেটের সামনে সমাবেশস্থল ও এর আশপাশে নেতাকর্মীর উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের সব নেতাকর্মীর মুক্তির দাবিতে স্লোগানে প্রকম্পিত করে তুলেছেন সমাবেশস্থল।সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও দলটির ছয় সিটি করপোরেশনের সাবেক মেয়রপ্রার্থীদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এর আগে ২৩ শর্তে বিএনপিকে রাজধানীতে সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিএনপিকে সমাবেশের এ অনুমতি দেওয়া হয়।
S/H(Ripa-5)
1 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 6 সোমবার (২১ সেপ্টেম্বর)
8 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
5 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
3 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
5 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
1 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
1 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
5 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা