admin

প্রকাশিত: 5:05 PM, February 22, 2026

ফেঞ্চুগঞ্জ সার কারখানায় ডিলারদের অ্যামোনিয়া সরবরাহে বাধা, নেপথ্যে স্থানীয় প্রভাবশালী

ফেঞ্চুগঞ্জ সার কারখানায় ডিলারদের অ্যামোনিয়া সরবরাহে বাধা, নেপথ্যে স্থানীয় প্রভাবশালী

5

স্টাফ রিপোর্টার:
সিলেটের ফেঞ্চুগঞ্জ শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের (এসএফএফএল) তালিকাভুক্ত ডিলারদের তরল অ্যামোনিয়া সরবরাহে বাধা প্রদানের অভিযোগ উঠেছে। স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তির প্রভাব খাটিয়ে এই কার্যক্রমে বিঘ্ন ঘটানো হচ্ছে বলে জানা গেছে। এতে করে ডিলারদের মধ্যে ক্ষোভ ও অস্থিরতা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সার কারখানার সঙ্গে চুক্তিবদ্ধ ডিলাররা যখন নিয়ম অনুযায়ী তরল অ্যামোনিয়া সংগ্রহ করতে যাচ্ছেন, তখন স্থানীয় কিছু রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তি ক্ষমতার দাপট দেখিয়ে তাতে বাধা প্রদান করছেন। অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় নূরপুর গ্রামের সৈয়দ আহমদ চৌধুরীর পুত্র সাফি আহমদ চৌধুরীর দিকে। অভিযোগ রয়েছে, তিনি ও তার অনুসারীরা ডিলারদের স্বাভাবিক সরবরাহ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন। এ বিষয়ে অভিযুক্ত সাফি আহমদ চৌধুরীর বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
কারখানার উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মাহবুবুর রহমান বিষয়টি নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। তিনি জানান, কারখানা কর্তৃপক্ষ কোনোভাবেই নিয়মের বাইরে যাবে না। তিনি বলেন, ডিলারদের সাথে আমাদের আনুষ্ঠানিক চুক্তি রয়েছে। নিয়ম অনুযায়ী তাদের তরল অ্যামোনিয়া প্রদান করতে আমরা বাধ্য। এখানে বাধা প্রদান করে কোনো লাভ হবে না। যদি কারো কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা সমস্যা থাকে, তবে তা সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদের সাথে আলোচনা করতে হবে। কিন্তু সরবরাহ প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানো গ্রহণযোগ্য নয়।
সার কারখানার মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যক্রমে স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে সাধারণ ডিলাররা শঙ্কিত। তারা দ্রুত এই সমস্যার সমাধান এবং নির্বিঘ্নে অ্যামোনিয়া সরবরাহের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় সার উৎপাদন ও সরবরাহ চেইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

2 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 3 সোমবার (২১ সেপ্টেম্বর)

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

6 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

4 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

7 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

2 ‎সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

6 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

7 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

1 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা

1
8