admin
প্রকাশিত: 10:25 PM, December 2, 2025
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথিত ‘ক্যাঙ্গারু কোর্টের’ মাধ্যমে ঘোষিত রায়ের প্রতিবাদে গত ১ ডিসেম্বর, সোমবার লন্ডনের আলতাব আলী পার্কে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ।
সমাবেশে বক্তারা দাবি করেন, বর্তমান ড. ইউনুস সরকারের অধীনে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এ রায় দেওয়া হয়েছে। তারা এ রায়কে অবৈধ, উদ্দেশ্যপ্রণোদিত ও গণতন্ত্রবিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করে রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং শেখ হাসিনার প্রতি সংহতি প্রকাশ করেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আফজল হোসেন, যুগ্ম সম্পাদক দিলওয়ার হোসেন লিটন, সৈয়দ শফিউল আলম, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, প্রচার সম্পাদক মো. আয়াছ, যুবলীগ নেতা দোলন আহমদ, দুলাল আহমদ, আহমদ চৌধুরী নাজিম, আশরাফুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
5 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
2 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
7 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
7 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
7 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)