admin
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, মে ২৯, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সিলেট মহানগর বিএনপি। আগামী ৩০ ও ৩১ মে (শনিবার ও রবিবার) এই কর্মসূচি পালিত হবে।
শুক্রবার (২৯ মে) গণমাধ্যমে প্রেরিত সিলেট মহানগর বিএনপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন ৩০ মে শনিবার বাদ জোহর পবিত্র হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে দোয়া মাহফিল ও শিরণী বিতরণ করা হবে।
কর্মসূচির দ্বিতীয় দিন ৩১ মে রবিবার বিকাল ৩টায় নগরীর শহীদ সুলেমান হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।
এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর এই ২ দিনব্যাপী কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৪২টি ওয়ার্ড, থানা কমিটি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।-বিজ্ঞপ্তি
3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
8 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
4 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে
1 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লা উপজেলাবাসী তথা মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শাল্লা উপজেলা শ্রমিক দলের সাধারণ
5 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলা ও মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট
5 পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক,
1 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মদন মোহন কলেজ ছাত্রদলের
3 সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনের সর্বস্তরের জনসাধারণসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম