admin

প্রকাশিত: 2:30 PM, July 27, 2026

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

6

স্টাফ রিপোর্টার:
সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্যে এই বিশাল চোরাচালান সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে তিন গডফাদার—এয়াহিয়া, নুরুল এবং আমিন মোল্লা। এই সিন্ডিকেটের হাত ধরে প্রতিদিন কোটি কোটি টাকার ভারতীয় কসমেটিকস, শাড়ি ও বিভিন্ন ধরনের অবৈধ মালামাল হরিপুর রুট দিয়ে সরাসরি সিলেট মহানগরীর লালাদিঘীর পাড়, জিন্দাবাজার ও বন্দরবাজারে পৌঁছাচ্ছে। তবে অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে এই চোরাই মালের সবচেয়ে বড় অংশই নামানো হচ্ছে লালাদিঘীর পাড় এলাকায়।
অনুসন্ধানে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে চক্রটি হরিপুর রুট জুড়ে অত্যন্ত চতুর ও অভিনব কৌশল ব্যবহার করছে। ভারত থেকে আনা অবৈধ কসমেটিকস ও দামি শাড়ি চোরাই কারবারিরা সাধারণ শপিং ব্যাগে ভরে সাধারণ ক্রেতা বা যাত্রীর বেশে পরিবহন করছে। দূর থেকে দেখে বোঝার উপায় নেই যে এগুলো চোরাচালানের মালামাল। বড় কোনো কার্টন বা সন্দেহজনক বস্তার বদলে সাধারণ শপিং ব্যাগ ব্যবহারের এই কৌশলে হরিপুর রুট দিয়ে অনায়াসেই সিলেটে পৌঁছে যাচ্ছে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য।
স্থানীয় সূত্রে জানা যায়, হরিপুর রুট থেকে নিয়ে আসা নামী-দামী ব্র্যান্ডের এসব কসমেটিকস ও শাড়ি জিন্দাবাজার ও বন্দরবাজারের চেয়েও এখন লালাদিঘীর পাড় এলাকায় সবচেয়ে বেশি নামানো হচ্ছে। সেখানকার কিছু নির্দিষ্ট পয়েন্ট, গোপন গোডাউন ও অসাধু ব্যবসায়ীদের হাত ধরে এসব চোরাই পণ্য মুহূর্তের মধ্যে শহরের বিভিন্ন খুচরা বাজারে ছড়িয়ে পড়ে। এই সিন্ডিকেটের কারণে একদিকে সরকার যেমন কোটি কোটি টাকার শুল্ক হারাচ্ছে, অন্যদিকে বৈধ ব্যবসায়ীরা চরম লোকসানের মুখে পড়ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, হরিপুর রুটের এই তিন প্রভাবশালী গডফাদার—এয়াহিয়া, নুরুল এবং আমিন মোল্লার বিরুদ্ধে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না। তাদের নিজস্ব নেটওয়ার্ক ও লাইনম্যানদের মাধ্যমে মহাসড়ক ও বিভিন্ন চেকপোস্টের খবর আগেভাগেই চোরাকারবারিদের কাছে পৌঁছে যায়। ফলে প্রশাসনের টহল দল বা চেকপোস্ট থাকা সত্ত্বেও লালাদিঘীর পাড় ও জিন্দাবাজারে অনায়াসেই পৌছে যাচ্ছে চোরাচালানের মালামাল। মাঝে মাঝে ছোটখাটো চালান ধরা পড়লেও এই মূল হোতারা সব সময়ই ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়।
সীমান্তে চোরাচালান বিরোধী কঠোর অভিযানের পরও শপিং ব্যাগের আড়ালে এই তিন গডফাদারের প্রকাশ্যে মালামাল সাপ্লাইয়ের বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। হরিপুর ও লালাদিঘীর পাড় এলাকার সাধারণ মানুষ এবং সিলেটের ব্যবসায়ী সমাজ অবিলম্বে এয়াহিয়া, নুরুল এবং আমিন মোল্লার মতো চিহ্নিত চোরাচালানের গডফাদারদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি এই রুট পুরোপুরি বন্ধে র‌্যাব, বিজিবি ও পুলিশ প্রশাসনের যৌথ ও কঠোর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

3   1 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

5 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

8 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

7 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

1
8