admin

প্রকাশিত: 11:22 AM, August 2, 2026

ব্যক্তিগত চালকের ‘ডেভিল কানেকশন’ উন্মোচিত হতেই ষড়যন্ত্রের শিকার ওসি মনির

ব্যক্তিগত চালকের ‘ডেভিল কানেকশন’ উন্মোচিত হতেই ষড়যন্ত্রের শিকার ওসি মনির

1

স্টাফ রিপোর্টার:
এসএমপির শাহপরান থানায় রেকর্ড ১ বছর ৩ মাস অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছিলেন চৌকস পুলিশ কর্মকর্তা ওসি মনির হোসেন। তাঁর সফলতার স্বীকৃতিস্বরূপ চলতি ২০২৬ সালের জানুয়ারিতে তাঁকে বদলি করা হয় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানায়। দায়িত্ব নেওয়ার পর থেকেই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তিনি কঠোর হস্তে নিয়ন্ত্রণে রাখেন। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া একটি নাটকীয় ঘটনায় পুরো থানা পুলিশসহ সংশ্লিষ্ট সবাই বিস্মিত হয়ে পড়েছেন।
ঘটনার সূত্রপাত গত ২৩ জুন। মোগলাবাজার এলাকার বিএনপি নেতৃবৃন্দ ওসি মনির হোসেনকে ফোনে জানান, স্থানীয় বাজারের পাশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করার জন্য জড়ো হচ্ছে। সংবাদ পাওয়া মাত্রই দক্ষিণ সুরমায় অবস্থানরত ওসি মনির তাঁর ব্যক্তিগত গাড়ি চালক কনস্টেবল সুশান্ত বৈষ্ণবকে দ্রুত মোগলাবাজারের দিকে গাড়ি চালাতে নির্দেশ দেন।
কিন্তু দক্ষিণ সুরমা উপজেলা সদরের সামনে পৌঁছানো মাত্রই সুশান্ত হঠাৎ গাড়ি থামিয়ে দেয় এবং জানায়, গতকাল বিকেল থেকেই নাকি গাড়ির চাকা ‘লিক’ হয়ে আছে! এই জরুরি মুহূর্তে দায়িত্বহীনতায় ক্ষুব্ধ হয়ে ওঠেন ওসি মনির। তিনি প্রশ্ন তোলেন গতকাল বিকেলে লিক হলে আজ সকালে তা সারা হলো না কেন?
পরিস্থিতি আঁচ করতে পেরে ওসি মনির তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করে চালক সুশান্তকে বলেন, “তাহলে আজকে মোগলাবাজারে ছাত্রলীগের মিছিলের ব্যাপারে তুমি আগে থেকেই অবগত! তুমি ইচ্ছে করেই চাকা লিকের অজুহাতে দেরি করছ, যেন আমি মোগলাবাজার সময়মতো পৌঁছাতে না পারি।”
পরমুহূর্তে ওসি মনির মোগলাবাজারের স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন। ওসির তৎপরতা ও সতর্ক অবস্থানের কারণে সেদিন ছাত্রলীগ বা যুবলীগ শেষ পর্যন্ত মাঠে নেমে মিছিল করতে পারেনি।
ঘটনার পরপরই কনস্টেবল সুশান্ত বৈষ্ণব নাটকীয়ভাবে পুলিশের ঊর্ধ্বতন মহলে জানান, তিনি আর মোগলাবাজার থানায় চাকরি করবেন না। তবে ২৩ জুনের গাড়ির চাকা লিক করার পেছনের উদ্দেশ্য ও সুশান্তের চরম অবহেলার বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে এসএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওসি মনির হোসেন। এসএমপির বেশিরভাগ কর্মকর্তা ঘটনাটি শুনে কনস্টেবল সুশান্তকে তীব্র ভৎসনা করেন এবং বিষয়টি নিরপেক্ষ তদন্তের নির্দেশ প্রদান করেন।
তদন্তের নির্দেশ আসার পর থেকেই ওসি মনিরের বিরুদ্ধে আ উঠেপড়ে লাগে কনস্টেবল সুশান্ত। সম্প্রতি ওসি মনিরের বিরুদ্ধে কম্বল গণনা ও অমিলের যে অভিযোগ তোলা হয়েছে, সেটিও সুশান্তের সাজানো এক গভীর ষড়যন্ত্র বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে।
অভিযোগের সময়ক্রম বিশ্লেষণ করলে দেখা যায়, জানুয়ারি মাসে যখন কম্বলের হিসাবের বিষয়টি প্রথম সামনে আসে, তখন কিন্তু কোনো সমস্যা বা অমিল তৈরি হয়নি। তবে জুন মাসে চালক সুশান্তের এই ‘ডেভিল কানেকশন’ ও সন্দেহভাজন কর্মকাণ্ড হাতেনাতে ধরা পড়ার পরপরই কম্বল নিয়ে বিতর্ক উসকে দেওয়া হয়। উল্লেখ্য, এর আগে শাহপরান থানায় ওসি হিসেবে দায়িত্ব পালনের সময়ও শত শত কম্বল উদ্ধার ও জব্দ হয়েছিল, কিন্তু সেখানে ওসি মনিরের বিরুদ্ধে কোনো ধরনের অনিয়ম বা অভিযোগের নজির নেই।
ওসি মনিরের মানবিকতাকে পুঁজি করেও অপপ্রচার চালাতে ছাড়েনি কায়েমী স্বার্থান্বেষী মহলটি। কনস্টেবল মামুনের ছুটির আবেদন নিয়েও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বাস্তবতা হলো, কনস্টেবল মামুন পূর্বে তিনবার ছুটির আবেদন করলেও এসএমপি সদর দপ্তর থেকে তা নাকচ করা হয়। পরবর্তীতে তাঁর স্ত্রী হাসপাতালে ভর্তি থাকায় বিশেষ পারিবারিক প্রয়োজনের কথা জানতে পেরে ওসি মনির স্বউদ্যোগে ও মানবিক দিক বিবেচনা করে তৎক্ষণাৎ তাঁর ১০ দিনের ছুটির ব্যবস্থা করে দেন। কিন্তু সেই মানবিক উদ্যোগকেও এখন মনগড়াভাবে ওসি মনিরের বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে ওসি মনিরের অনুগত ও ব্যক্তিগত গাড়ি চালক ছিলেন সুশান্ত বৈষ্ণব। এতদিন ওসি মনির অত্যন্ত ভালো কর্মকর্তা ছিলেন, কিন্তু যেই মুহূর্তে সুশান্তের ‘ডেভিল কানেকশন’ ও আইনশৃঙ্খলা বিরোধী অপতৎপরতা প্রকাশ পেতে শুরু করল, ঠিক তখনই শুরু হলো ওসি মনিরের বিরুদ্ধে এই বহুমুখী ষড়যন্ত্র।
সচেতন মহল মনে করছেন, নিজের অপরাধ ঢাকতে ও এসএমপির তদন্ত থেকে বাঁচতেই সুশান্ত উঠেপড়ে লেগেছে। এরই অংশ হিসেবে সুশান্ত তার ঘনিষ্ঠ সহযোগী মিঠু দাস জয়কে ব্যবহার করে বিভিন্ন মাধ্যমে ওসি মনির হোসেনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা, বানোয়াট ও প্রোপাগান্ডামূলক সংবাদ প্রকাশ করিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

5 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্য সচিব রেজাউল করিম নাচন এবং সদস্য মকসুদ আহমদকে আন্তরিক অভিনন্দন ও

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

2 গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার মামলায় আসামি হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১৬ নম্বর ওয়ার্ডের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

5 বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তীব্র বিদ্যুৎ ঘাটতির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত সিলেটে

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

8 বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলার আয়োজনের উদ্যোগকে স্থানীয়

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

8 সিলেটের পাথর ও বালুবহুল সীমান্তাঞ্চল জাফলংয়ের পাথর কোয়ারি থেকে তামাবিল স্থলবন্দর ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

1 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্তপথ দিয়ে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশকে কেন্দ্র করে ‘লাইনম্যান’ খ্যাত শ্যাম কালার বিরুদ্ধে

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

3 রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিলেটে

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

3 সরকারি কর্মকাণে খরচ কমানো ও কৃচ্ছ্রসাধনের কঠোর নির্দেশনা চললেও সিলেট সিটি করপোরেশনে (সিসিক) দেখা গেছে বিপরীত চিত্র। সিলেট সফররত

1
3