admin

প্রকাশিত: 2:17 PM, September 23, 2026

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

4

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘জমজম বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে। যুক্তরাজ্যপ্রবাসী গুরুতর শারীরিক ও মানসিকভাবে অসুস্থ নুরুল ইসলাম নামের এক ব্যক্তির অসহায়ত্বের সুযোগ নিয়ে ‘সদকায়ে জারিয়া’র প্রলোভন দেখিয়ে বাড়িটি হাতিয়ে নেওয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী জাহেদা ইসলাম।
এ ঘটনায় প্রতিকার চেয়ে মঈনউদ্দীন চৌধুরীকে বিবাদী করে সিলেটের দেওয়ানি আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষে মামলাটি পরিচালনা করছেন সিলেট জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সামসুজ্জামান জামান।
যুক্তরাজ্য থেকে পাঠানো এক লিখিত বিবৃতিতে জাহেদা ইসলাম জানান, তাঁর স্বামী নুরুল ইসলাম দীর্ঘ ২০ বছর ধরে শারীরিক ও মানসিকভাবে গুরুতর অসুস্থ এবং অক্ষম (ডিসএবল)। ওপেন হার্ট সার্জারি হওয়া নুরুল ইসলাম স্মৃতিভ্রম, অতিরিক্ত রাগ, কথায় জড়তা এবং ক্ষণে ক্ষণে ভারসাম্যহীন হয়ে পড়ার মতো জটিল মানসিক রোগে আক্রান্ত। তিনি পড়তে বা লিখতেও অক্ষম। দীর্ঘ দুই দশক ধরে যুক্তরাজ্য সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর (ওয়েলফেয়ার বেনিফিট) ওপর নির্ভরশীল থাকায় তাঁর পক্ষে এককভাবে সম্পদ গড়া সম্ভব ছিল না। শিবগঞ্জের পুষ্পায়ন এলাকার বাড়িটি পুরো পরিবারের সম্মিলিত পরিশ্রমে গড়ে ওঠা একটি যৌথ সম্পদ।
জাহেদা ইসলাম অভিযোগ করে বলেন, তাঁর স্বামী মানসিক ভারসাম্যহীন জেনেও চ্যারিটি সংস্থা ‘জমজম বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরী যুক্তরাজ্যে তাঁদের বাসায় যাতায়াত শুরু করেন। একপর্যায়ে নুরুল ইসলামকে ‘সদকায়ে জারিয়া’র কথা বলে মগজধোলাই করে পরিবারের অজান্তে সম্পূর্ণ কাগজপত্র প্রস্তুত করে কোটি টাকার সম্পদটি হস্তান্তরের পাঁয়তারা চালান। একজন জটিল মানসিক রোগীর পরিবারের সম্মতি ছাড়া এমন সম্পদ হস্তান্তরের চেষ্টা সুস্পষ্ট জালিয়াতি ও প্রতারণা বলে তিনি দাবি করেন।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে মঈনউদ্দীন চৌধুরীর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জাহেদা ইসলাম বলেন, “মঈনউদ্দীন সাহেব দাবি করেছেন আমার স্বামী সুস্থ এবং আমি নাকি ৯ বছর ধরে তাঁর থেকে আলাদা থাকি—যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মানসিক অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে ও যুক্তরাজ্যের পুলিশ প্রশাসনের নিরাপত্তা বিধিমালার অংশ হিসেবে ২০২৫ সাল থেকে স্বামীর নিরাপত্তার স্বার্থে আমরা একই বাড়িতে আলাদা থাকছি। মঈনউদ্দীন সাহেবকে চ্যালেঞ্জ জানাচ্ছি, তিনি যুক্তরাজ্যে এসে প্রমাণ করুন তাঁর দেওয়া তথ্য সত্য।”
তিনি আরও অভিযোগ করেন, মঈনউদ্দীন চৌধুরী তাঁর অসুস্থ স্বামীকে নিয়মিত প্রভাবিত করে ফেসবুক লাইভ ও ইউটিউব ভিডিওর মাধ্যমে সম্পদটি স্বেচ্ছায় দান করা হচ্ছে বলে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। সন্তান ও পরিবারের অস্তিত্ব ভুলিয়ে দিয়ে একজন অসুস্থ মানুষকে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে এই নাটক সাজানো হচ্ছে।
বিবৃতিতে জাহেদা ইসলাম আকুতি জানিয়ে বলেন, “দিনরাত পরিশ্রম করে সন্তানদের নিয়ে আমরা যে স্বপ্নের বাড়ি গড়ে তুলেছিলাম, এক চ্যারিটি প্রতিষ্ঠাতার ব্যক্তিগত লোভের কাছে তা হারিয়ে যেতে দেব না। আমার স্বামী ও সন্তানদের অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ হয়েছি। আমি সত্য ও ন্যায়ের পক্ষে দেশবাসী এবং প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।”

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

3   6 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

7 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

5 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

7 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

1
3