editor
প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২১
নিজস্ব প্রতিবেদক
বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় ধর্ষণকে জঘন্যতম অপরাধ উল্লেখ করে এর পেছনের গলদ খুঁজে বের করার ওপর জোর দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম এনডিসি। বৃহস্পতিবার সকালে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মানবাধিকার বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ষণ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের জঘন্য অপরাধ কেন ঘটছে-গলদটা কোথায় তা খুঁজে বের করতে হবে। এর গলদ খুঁজে বের করতে না পারলে এ জঘন্য অপরাধ দমন করা যাবে না।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম এনডিসি বলেন, আমরা দেশে মানবাধিকারের চর্চা বাড়াতে চাই। তাই আমাদের লক্ষ্য মানবাধিকারের বিষয়টি সবার কাছে পৌঁছে দেওয়া। এজন্য আমাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জানান, আপাতত প্রতি জেলায় মানবাধিকার পর্যবেক্ষণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে কমিটি গঠন করা হবে।
নাছিমা বেগম এনডিসি গণমাধ্যমে অপরাধের খবর প্রচারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ক্রসফায়ার গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য সাবেক জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম।
স্বাগত বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের সদস্য আল মাহমুদ ফায়জুল কবির। পাওয়ার পয়েন্টে মানবাধিকার ও জাতীয় মানবাধিকার কমিশনের বিভিন্ন দিক তুলে ধরেন মানবাধিকার কমিশনের সহকারী পরিচালক আজহার হোসেন।
এছাড়াও আলোচনায় অংশ নেন- মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার পরিতোষ ঘোষ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুবুল আলম, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ, কলামিস্ট আফতাব চৌধুরী, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান, বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিস ট্রাস্টের সমন্বয়কারী অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, অ্যাডভোকেট রাশিদা সাঈদা খানম ও অ্যাডভোকেট অশোক পুরকায়স্থসহ বিভিন্ন থানার ওসি। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তারা অনলাইনে সংযুক্ত হয়ে মতামত ব্যক্ত করেন।
8 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
4 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
8 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
7 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
4 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
8 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
8 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
6 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।