admin
প্রকাশিত: 10:17 PM, October 27, 2024

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বেডে চিকিৎসাধীন ব্যবসায়ী রুহেল আহমদ (বামে), হামলায় ভিকটিম রুহেল আহমদের জখমপ্রাপ্ত পা এর চিত্র (ডানে)
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলার ঘুঙ্গাদিয়া গ্রামে নিজ বাড়ির সামনে ভয়াবহ হামলার শিকার হয়েছেন রুহেল আহমদ নামক এক ব্যবসায়ী। ১৫/২০ জনের একদল সশস্ত্র লোক এই হামলা চালিয়েছে। এসময় হামলাকারীরা রুহেল আহমদের ব্যবহৃত প্রাইভেট কার গাড়িটিও ভাংচুর করে। হামলায় রক্তাক্ত গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন রুহেল আহমদ। ২৬ অক্টোবর শনিবার সকাল ১০টার দিকে ঘুঙ্গাদিয়া গ্রামে আক্রান্ত ব্যবসায়ীর নিজ বাড়ির সামনে এই ঘটনাটি ঘটে। রুহেল আহমদ স্থানীয় ঘুঙ্গাদিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র।
জানা যায়, রুহেল আহমদ বিয়ানীবাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ট্রাভেলস, এগ্রোফার্মসহ তার মালিকানাধীন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ঘটনার দিন সকাল ১০টার দিকে প্রতিদিনকার ন্যায় রুহেল আহমদ নিজ গাড়ি যোগে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। গাড়িটি বাড়ির সীমানা সংলগ্ন সড়কে যাওয়ার পরপরই পূর্ব থেকে উৎপেতে থাকা ১৫/২০ জনের একদল সশস্ত্র লোক তার গাড়ির পথরোধ করে এবং তাকে গাড়ি থেকে বের হয়ে আসতে বলে। অবস্থা বেগতিক দেখে তিনি গাড়ি থেকে বের হতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা সাথে থাকা কুড়াল দিয়ে গাড়ির গ্লাস ভাংচুর করে দরজা খুলে তাকে জোর করে টেনেহেঁচড়ে বের করে আনে। এসময় সন্ত্রাসীদের একজন তার মাথায় পিস্তল তাক করে, দুজন তার শরীরে ছুরি ধরে এবং অন্যরা তাকে ঘিরে ধরে। কোন কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসীরা তার পকেটে থাকা টাকা, মানিব্যাগ, মোবাইলসহ জিনিসপত্র ছিনিয়ে নেয়। এরপর সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। কুড়াল দিয়ে তার ডান পায়ে সজোরে কোপ দেয় এবং উভয় পায়ে একাধিক আঘাত করে পা দুটি ভেঙ্গে দেয়। এতে রক্তাক্ত গুরুতর আহত হয়ে মাটিতে লুঠিয়ে পড়ে রুহেল আহমদ। স্থানীয় কয়েকজন লোক ঘটনাটি দূর থেকে দেখলেও সন্ত্রাসীদের হাতে থাকা আগ্নেয়াস্ত্রের ভয়ে কেউ এগিয়ে এসে বাধা দেয়ার সাহস পায়নি। পরে তাকে মূমুর্ষূ অবস্থায় রাস্থায় ফেলে রেখে সস্ত্রাসীদল বীরদর্পে মোটরবাইক যোগে চলে যায়। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর স্থানীয় কয়েকজন লোক এসে তাকে উদ্ধার করে, খবর পেয়ে পরিবারের লোকজনও ছুটে আসে। তাৎক্ষণিকভাবে তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। বর্তমানে ঐ হাসপাতালে তার চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ভিকটিমের ডান পায়ের নার্ভ কেটে গেছে এবং উভয় পায়ের হাঢ় ভেঙ্গে গেছে। ভিকটিম এখনো আশংকামুক্ত নয়।
এ বিষয়ে হাসপাতালে থাকা ভিকটিমের স্ত্রী দিলরুবা ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আনিক ও তার সঙ্গীয় এবং ভাড়াটিয়া সন্ত্রাসী দল নিয়ে আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। হামলায় আনিক, হানিফ, খালেদ, বাবুলসহ ১৫/২০ জন সন্ত্রাসী এই হামলা চালায়। আমার স্বামী এখনো আশংকামুক্ত নয় বলে ডাক্তার জানিয়েছেন। সন্ত্রাসী আনিক ইতিপূর্বে একাধিকবার আমি, আমার স্বামী ও আমার সন্তানদের হত্যা ও অপহরণের হুমকি দিয়েছিল। এই ঘটনায় আমরা জীবনের নিরাপত্তা নিয়ে চরম আতংকের মধ্যে রয়েছি।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়