editor
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক
ছাত্রলীগের মধ্যে গ্রুপিংকে প্রশ্রয় না দেয়ার নির্দেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। তিনি বলেছেন, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করার প্রয়োজন নেই। আমি দেখেছি অনেকেই আমার এবং সাধারণ সম্পাদক লেখকের ছবি দিয়ে পৃথক পৃথক ব্যানার-ফেস্টুন বানিয়ে টাঙিয়েছেন। এ সব করবেন না। আর কখনই গ্রুপিংকে প্রশ্রয় দিবেন না। কারণ আমরা চাই সবাই মিলেমিশে থাকতে।শনিবার (১৩ মার্চ) সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কর্মীসভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন জয়।
ছাত্রদল অছাত্রদের সংগঠন বলে মন্তব্যে করে তিনি বলেন, বাংলাদেশ ছাত্রদলের কোনো গঠনতন্ত্র নেই। এছাড়া তাদের বেশিরভাগ নেতাকর্মী অছাত্র। সকল অছাত্র আর বয়স্ক লোকদের দিয়ে কমিটি গঠন করে। সম্প্রতি তারা জাতীয় প্রেসক্লাবের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর উপর গুপ্ত হামলা চালিয়েছে। তাই এদেরকে প্রতিহত করতে হবে।
ছাত্রলীগের সভাপতি জয় আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। তিনি বাংলাদেশের উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। তবে বঙ্গবন্ধুর কন্যা, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এমন উন্নয়নের বিরোধিতা করছে জামায়াত শিবিরের প্রেতাত্মারা। তাঁরা আল জাজিরার মাধ্যমে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তবে দেশের মানুষ বুঝে শেখ হাসিনার বিপল্প নেই। সেজন্য দেশের মানুষ তাদের প্রতিহত করছে। ভবিষ্যৎতেও করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বরত্ন উল্লেখ করে জয় আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দশরত্ন থেকে বিশ্বরত্ন হিসেবে খ্যাতি লাভ করেছেন। এজন্য বাংলাদেশে ছাত্রলীগের সকল নেতাকর্মীদের নিয়ে বিশ্বরত্ন শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়া হবে।
সিলেট জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে জয় আরও বলেন, সিলেট জেলা ও মহানগরে সবাই সভাপতি-সাধারণ সম্পাদক হতে পারবেন না। তবে সকলেই এ দুই পদের যোগ্য। এজন্য যারাই নেতৃত্বে আসুক সবাই মিলেমিশে কাজ করতে হবে।
4 বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলী গুম হওয়ার ১৪ বছর উপলক্ষে
6 সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও
7 বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ
7 চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। 3 শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা
8 সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জনগণের সেবা
1 সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট
8 গোয়াইনঘাটের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার ৮৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত
6 সিলেট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। 8