editor
প্রকাশিত: 1:58 PM, March 14, 2021
১৫ মার্চ সোমবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস। প্রতি বছরের ন্যায় এবার ও সিলেট জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট, এবং কনজুমাসর্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট এর যৌথ উদ্যোগে দিবসটি উদযাপনের জন্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে দিনব্যাপী ট্রাক-শো, প্রামাণ্য চিত্র প্রদর্শন ও সচেতনতামূলক জারিগান প্রচার, নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনমূলক ব্যানার লাগানো, লিফলেট ও পাম্পলেট বিতরণ এবং ভোক্তা-অধিকার বিষয়ক ডকুমেন্টারি ও ভিডিও প্রদর্শন। এছাড়া বিকেল ৩ টায় ভোক্তা-সাধারণ, ব্যবসায়ী ও শহরের গণ্যমান্য ব্যাক্তিবর্গের অংশগ্রহণে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার ও সরকারের অতিরিক্ত সচিব মো. মশিউর রহমান এনডিসি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম, ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি এর সভাপতি আবু তাহের মো. শোয়েব। এবারে দিবসের প্রতিপাদ্য বিষয় হল ‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’। প্রতিপাদ্য বিষয়ের উপর প্রবন্ধ উস্থাপন করবেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. আব ুইউসুফ।
দিবসের সকল অনুষ্ঠানে ক্রেতা-বিক্রেতা, ব্যবসায়ী-ভোক্তা নির্বিশেষে সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট এর উপ পরিচালক মো: ফখরুল ইসলাম। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন