editor
প্রকাশিত: 7:35 PM, February 16, 2021
অনলাইন ডেস্ক
‘বিনা পয়সায় সেবার নেওয়ার দিন শেষ। এখন টাকা দেবেন সেবা নেবেন। ঢাকা-সিলেট চারলেনে টোল আদায় করা হবে। আমরা সেবা চায় কিন্তু পয়সা দিতে রাজি না এটা আমাদের কালচার। তবে, আমাদের এখান থেকে বের হতে হবে। বিনা পয়সায় সেবার দিন শেষ’। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নেই হচ্ছে ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে উন্নীত করার কাজ। দীর্ঘ পাঁচ বছর ঢাকা-সিলেটের ২০৯ দশমিক ৩২ কিলোমিটার সড়ক চারলেনে উন্নীতকরণে উন্নয়ন সহযোগীর সন্ধানে ছিল সরকার। প্রকল্পের ১৩ হাজার ২৪৪ কোটি ৬৮ লাখ টাকা ঋণ দেবে এডিবি। মোট ব্যয় ১৬ হাজার ৯১৮ কোটি ৫৮ লাখ টাকা। বাকি ৩ হাজার ৬৭৪ কোটি টাকা সরকারিখাত থেকে মেটানো হবে। অনুমোদনের পর বাস্তবায়ন করা হবে ২০২৬ সালের ডিসেম্বর মেয়াদ। এটিসহ একনেকের সভায় ১৯ হাজার ৮৪৪ কোটি ৫৭ লাখ টাকা ব্যয় সম্বলিত ৯টি প্রকল্পের অনুমাদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৬ হাজার ৫৯৯ কোটি ৮৮ লাখ টাকা এবং বৈদেশিক উৎস হতে ঋণ ১৩ হাজার ২৪৪ কোটি ৬৯ লাখ টাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার গণভবনের সঙ্গে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। একনেক সভায় বিস্তারিত বিষয় তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘একনেক সভায় ঢাকা-সিলেট চারলেন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের টাকা উঠে আসবে কারণ এই সড়কে টোল আদায় করা হবে। সব মহাসড়কে টোল আদায় করা হবে’।
প্রতি কিলোমিটারে ৮১ কোটি টাকা ব্যয় ধরা প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘যা ব্যয় হওয়ার তাই হচ্ছে। সবকিছুর দাম বাড়ছে। ভূমি অধিগ্রহণে কাঁচপুর থেকে সিলেট পর্যন্ত ইউটিলিটিও স্থানান্তর করা হবে, নির্মাণ করা হবে ৩২১টি আরসিসি কালভার্ট। কালভার্টগুলোর মোট দৈর্ঘ্য হবে প্রায় এক হাজার ৩৮১ মিটার। ছোট-বড় ৭০টি ব্রিজসহ থাকবে। থাকবে পাঁচটি রেলওয়ে ওভারপাস। ৫ কিলোমিটার উড়াল সড়ক থাকবে এসব কারণেই মূলত ব্যয় বাড়ছে। সড়ক থেকে ইকোনোমিক্যালি রিটার্ন আসবে। ভালো কিছু পেতে হলে দাম দিতে হবে। ছোট মন দিয়ে বড় কাজ হয় না। আমাদের সরকারের মন বড় । সরকার বড় মন নিয়ে দেশবাসীর ভাগ্য পরিবর্তন করতে উন্নয়ন করছে। ’
তিনি আরও বলেন, ‘সড়কের পাশে বিশ্রামাগার নির্মাণের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরকে সরকার প্রধান (প্রধানমন্ত্রী) নির্দেশ দিয়েছেন। কাজুবাদামের চারা যেন নিজেরা উৎপাদন করতে পারি সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন’। ৫৩৪ কোটি টাকা ব্যয়ে’ পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল এবং আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ (১ম সংশোধিত) ‘প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে। পরিকল্পনামন্ত্রী বলেন, আগামী একনেক সভায় পায়রা বন্দরের সামগ্রিক পরিকল্পনা বা মাস্টারপ্ল্যান জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
5 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক
2 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক
1 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)
4 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো
6 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের
1 স্টাফ রিপোর্টার: 1 সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও
6 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।
1 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।