editor
প্রকাশিত: 8:39 PM, February 16, 2021
কানাইঘাট প্রতিনিধি
সিলেটের কানাইঘাট উপজেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। ২০২৩ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর রোগ নিয়ন্ত্রন শাখার উদ্যোগে কানাইঘাটে কুকুরের টিকাদান কার্যক্রম উপলক্ষ্যে এক অবহিত করণ সভা মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের আবসিক মেডিকেল অফিসার ডাঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ও হাসপাতালের পরিসংখ্যানবিধ সুবোধ চন্দ দাসের পরিচালনায় অবহিত করন সভায় স্বাস্থ্য অধিদপ্তর রোগ নিয়ন্ত্রন শাখার সিডিসি আমজাদ হোসেন কুকুর ও শিয়াল দ্বারা আক্রান্তের ভয়াভহতা তোলে ধরে বলেন যারা জলাঙ্কে আক্রান্ত হন তাদের মৃত্যুর হার শতভাগ। প্রতিবছর ২ হাজার লোক জলাতঙ্ক ভাইরাসে মারা যান। এ থেকে আমাদের সবাইকে সচেতন ও সাবধান হতে হবে। কেউ কুকুর ও শিয়াল দ্বারা আক্রান্ত হলে সাথে সাথে ক্ষতস্থানে কাপড় ধুয়ার সাবান দিয়ে ভাল করে পানি দ্বারা অন্তত ২০ মিনিট ধৌত করতে হবে তাহলে জিবানু নষ্ট হবে এবং সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিতে হবে। সরকার ২০২৩ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে সারাদেশে কুকুরের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে কানাইঘাটে বেওয়ারিশ ও পালিত কুকুরের টিকা কার্য্যক্রম শুরু হবে। পৌরসভায় ৫টি টিম এবং ৯টি ইউনিয়নের ২৩টি টিম কুকুরের টিকা প্রয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকবে। এ ক্ষেতে সকলের সহযোগিতার পাশাপাশি এ কার্য্যক্রমের সাথে জড়িতদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের উপর গুরুত্ব দেওয়া হয় যাতে করে কানাইঘাটে ব্যাপক হারে কুকুরের টিকা কার্য্যক্রম সফল হয়। অবহিত করণ সভায় জলাতঙ্ক কার্য্যক্রমের উপর বিভিন্ন মতামত তোলে ধরে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ ফাতেমা মনসুর কনা, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইয়াজুল আমিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জলাতঙ্ক কার্যক্রমের মাঠ কর্মকর্তা আবু হানিফ সহ বিভিন্ন ইউনিয়নের সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচপিগণ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন