admin
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৬
পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রুবেল আহমেদ। তার ব্যক্তিগত উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের সোনালী আবাসিক এলাকায় ১১৫টি পরিবারের মাঝে রমজানের উপহার (খাদ্যসামগ্রী) বিতরণ করা হয়েছে।
উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৭ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও মহানগর বিএনপির সদস্য চান মিয়া বাচ্চু, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিক আহমদ, বাংলাদেশ দলিল লেখক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি ও সমাজসেবক হাজী লুকমান আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ৩৭ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাহির মিয়া, জিসাস সিলেট মহানগরের সদস্য সচিব শাব্বির হোসাইন জামিল, সমাজসেবক জুনেদ মিয়া, শাবিপ্রবির প্রশাসনিক কর্মকর্তা জুয়েল মিয়া সুজন, স্বর্ণালী সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি নজরুল ইসলাম, মহানগর গীতিকার ও লেখক সমিতির সহ-সভাপতি সোহেল আহমদ, সুরুজ আলী, রুমেল আহমদ, শাওন দেওয়ান, ফাহিম আহমদ ও রায়হান আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ছাত্রনেতা রুবেল আহমেদের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, “রমজানের এই পবিত্র মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত সওয়াবের কাজ। সমাজের প্রতিটি সামর্থ্যবান নাগরিককে রুবেল আহমেদের মতো সাধারণ মানুষের দুঃখ-কষ্টে এগিয়ে আসা উচিত।” নেতৃবৃন্দ রুবেল আহমেদের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।
এ বিষয়ে রুবেল আহমেদ জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে এবং দলীয় আদর্শের অনুপ্রেরণায় তিনি সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। আগামীতেও এ ধরনের আর্তমানবতার সেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
5 আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়
5 মো. নুরুল ইসলাম: সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে
7 স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায়
7 চাঁদাবাজি ও ইভটিজিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী; প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক
5 স্টাফ রিপোর্টার: গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার
5 সিলেটের দক্ষিণ সুরমার লক্ষ্মীপুর সুনামপুর হাফিজ আব্দুল মান্নান হিফজুল কুরআন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘হাফিজ মরহুম
5 “বই শিক্ষার্থীর জ্ঞানের খোরাক এবং বই ছাড়া শিক্ষা জীবন অচল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে অনুষ্ঠিত হয়েছে
4 ইনসিগ্রিন, একটি অঞ্চলভিত্তিক সমাধানধর্মী কম্পোজিট সিমেন্ট, “ইনসি গ্রিন সিমেন্টিং লিগাসী অফস্ট্রেন্থ” শীর্ষক টেকনিক্যাল সামিটের মাধ্যমে গতকাল সিলেটে আনুষ্ঠানিকভাবে পরিচিত