editor
প্রকাশিত: 8:31 PM, November 11, 2021

জৈন্তাপুরে আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জৈন্তাপুর উপজেলার আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটে অধ্যয়নরত ২০২১ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউট এ সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জৈন্তা বার্তা পত্রিকার সম্পাদক ও প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ফারুক আহমদ। প্রতিষ্ঠানের সুপারেনটেনডেন্ট হেলাল আহমদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব উমর আলী, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, ব্যবস্থাপনা কমিটির সদস্য আজিজুর রহমান। শিক্ষক দেলওয়ার হোসেনের উপস্থাপনার বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক ফারুক আহমদ, ইন্সট্রাক্টর নাজমুল ইসলাম, শিক্ষিকা মরিয়ম আক্তার সোমা এবং শিক্ষকমন্ডলী ও বিদায়ী শিক্ষার্থীরা। পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন বিভাগের শ্রেণি শিক্ষকগণ স্মৃতিচারণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। বিদায়ী শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে তাদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণমূলক বক্তব্য তুলে ধরে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ফারুক আহমদ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দিকনির্দেশনা প্রদান করেন। পরে দোয়া মাহফিলে ভালো ফলাফল ও সার্বিক মঙ্গল কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে