editor

প্রকাশিত: 11:54 PM, December 23, 2024

ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় সুনিশ্চিত হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি

‘রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি’ শীর্ষক গণসংলাপ

ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় সুনিশ্চিত হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে এমন একটি রাষ্ট্রব্যবস্থা, যেখানে শ্রমিকরা বাঁচার মতো মর্যাদাপূর্ণ মজুরি এবং কৃষকরা তাদের ফসলের ন্যায্য দাম নিশ্চিতভাবে পাবে। রাষ্ট্রের কাছে নাগরিকের পরিচয় ধর্ম, বর্ণ বা লিঙ্গের উপর ভিত্তি করে নয়, বরং সকল নাগরিকের মর্যাদা সমানভাবে সুনিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট দল ক্ষমতায় ফেরার ষড়যন্ত্রে লিপ্ত। বিভেদ সৃষ্টি করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে সতর্ক থাকতে হবে।

তিনি সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টায় সিলেটের মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেয়মান হলে গণসংহতি আন্দোলন সিলেট জেলা কমিটির উদ্যোগে ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা’র দাবিতে আয়োজিত গণসংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সিলেট জেলা আহ্বায়ক নিগাত সাদিয়ার সভাপতিত্বে ও বিশ্বজিৎ দেবনাথের সঞ্চালনায় গণসংলাপে আরও বক্তব্য রাখেন, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য, মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাই বাবু, জাতীয় পরিষদ সদস্য জুনেদ আহমেদ, সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের সিলেট বিভাগীয় সমন্বয়ক ওমর ফারুক, ভাসানী অনুসারী পরিষদের জেলা সংগঠক মাহমুদুর রহমান ওয়াইস, লিডিং বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক মো. রাশেদুল ইসলাম, লাক্কাতুরা চা বাগান স্কুলের শিক্ষক সবিতা গোয়াল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের পক্ষে তাহমিদ সাকিসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক এবং থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
গণসংহতি আন্দোলনের এই গণসংলাপ মানুষের মুক্তি ও মর্যাদার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলনে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ। সবাইকে যুক্ত হয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো যাচ্ছে। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক