editor
প্রকাশিত: 11:20 PM, July 27, 2023
দক্ষিণ সুরমা উপজেলা মোগলাবাজারের মাহমুদাবাদ গ্রামের ৪০ লক্ষ টাকা আত্মসাৎকারী প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও টাকা ফেরতের দাবীতে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবার।
গতকাল ২৭ জুলাই বৃহস্পতিবার সকালে মাহমুদাবাদ গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবার লোকজন ৪০ লক্ষ টাকা আত্মসাৎকারী লইলু মিয়া, তার স্ত্রী সাহানা বেগম ও মনির হোসেন এর দৃষ্টান্তমূলক শাস্তি ও টাকা ফেরতের দাবী জানান।
বিশিষ্ট মুরব্বী মাসুক মিয়ার সভাপতিত্বে ও রুহুল আমীন এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রেখা বেগম, রেশমা বেগম, আয়রুন বেগম, শিল্পী বেগম, খাতুন বিবি, রেজিয়া বেগম, জাসমিন বেগম, স্বপ্না বেগম, চম্পা বেগম, জানমিন বেগম, আঙ্গুরী বেগম, রাবিয়া বেগম, বেগম, লিলা বেগম, হালিমা বেগম, রশনী বেগম, রিপন আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও টাকা ফেরত দেয়ার জোরদাবী জানিয়ে বলেন, গ্রামের সহজ-সরল দরিদ্র মহিলাদের লোভে ফেলে ঋণ তুলে দেয়ার কথা বলে কাগজপত্র নিয়ে প্রতারক লইলু মিয়া, তার স্ত্রী সাহানা বেগম ও মনির হোসেন গাক এবং উদ্দীপন নামক এন.জি.ও প্রতিষ্ঠান থেকে টাকা তোলে কৌশলে আত্মসাৎ করে। ভুক্তভোগিরা টাকার জন্য চাপ দিলে দিচ্ছি, দিবো বলে সময় ক্ষেপন করতে থাকে। এভাবে গ্রামের ৩০/৩৫ জন মহিলার নামে প্রায় ৪০ টাকা টাকা তোলার পর তারা পালিয়ে যায়। কিন্তু টাকা না নিয়েও দরিদ্র পরিবারের মহিলাদেরকে কিস্তি টাকা পরিশোধ করতে হচ্ছে।
এ ব্যাপারে ভুক্তভোগীরা মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন। মামলা নং মোগলাবাজার সিআর-৪৩/২০২৩ইং। মামলা দায়ের পর প্রতারক লইলু মিয়া, তার স্ত্রী সাহানা বেগম ও মনির হোসেনকে গ্রেফতার করে মোগলাবাজার থানা পুলিশ।
বক্তারা প্রতারকদের কাছ থেকে টাকা উদ্ধার করে ক্ষতিগ্রস্ত দরিদ্র মহিলাদের কাছে ফেরত দেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান। পাশাপাশি প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন